• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

রাঙামাটির কৈতুরখিল মারমা পাড়ায় অসহায় ও ছিন্নমুল মানুষের পাশে ফ্রাংকো হিল চাইল্ড হোম

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2021   Tuesday

মঙ্গলবার রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের দুর্গম অবহেলিত গ্রাম কৈতুরখিল মারমা পাড়া গ্রামের শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বান্দরবানের মানবিক সংস্থা ফ্রাংকো হিল চাইল্ড হোম। 

 

জানা গেছে, রাঙামাটি জেলার বরকল উপজেলার শুভলং ইউনিয়নে অবস্থিত দুর্গম ও অবহেলিত গ্রাম কৈতুরখিল মারমা পাড়াটি। সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয় অবহেলিত ও দুর্গম এই কৈতুরখিল মারমা পাড়া গ্রামে কনকনে শীতে কাপছে অসহায় ছিন্নমুল মানুষেরা। এই খবর দেখে মানবিক সহায়তার জন্য এগিয়ে এসেছে সুদুর বান্দরবান থেকে আসা মানবিক সংস্থা ফ্রাংকো হিল চাইল্ড হোম।

 

মঙ্গলবার পার্বত্য মানবিক ফাউন্ডেশনের সহায়তায় দুর্গম অবহেলিত এই কৈতুরখিল মারমা পাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল,শিশুদের জন্য শীতের কাপড় জ্যাকেট ও খাদ্য সহায়তা প্রদান করেন ফ্রাংকো হিল চাইল্ড হোমের প্রতিষ্ঠাতা পরিচালক মংঞো মারমা। বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে এসময় পার্বত্য মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা ক্যাথোয়াই প্রু মারমা, মংশিহ্লা মারমা, পার্বত্য মানবিক ফাউন্ডেশনের সহ-সভাপতি কিকো দেওয়ান,সাংবাদিক সুমন্ত চাকমা, পাড়ার কার্ব্বারী মঞ্চ মারমা,পার্বত্য মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক চিম্পু চাকমা, সাংগঠনিক সম্পাদক ধর্ম প্রিয় চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে অথিতিরা শীতবস্ত্র হিসেবে গরীব ও অসহায় ছিন্নমুল ৫৩ পরিবারের মাঝে ৮৩টি কম্বল, শিশুদের শীতের গরম কাপড় হিসেবে জ্যাকেট এবং খাদ্য সামগ্রি আলু, তৈল, পিয়াজ বিতরণ করেন।


অতশিপর বৃদ্ধা হুমাচিং মারমা ও লাইচিং মারমা। অন্যান্যরাও একই কথা বললেন দুর্গম অসহায় দরিদ্র এলাকা বলে তাদের এই কনকনে শীতের দিনে কোন সরকারী-বেসরকারী সংস্থা এগিয়ে আসেনি। কিন্তু মানবতার মনোভাব নিয়ে এগিয়ে এসেছে সুদুর বান্দরবানের মানবিক সংস্থা ফ্রাংকো হিল চাইল্ড হোম। এই শীতের দিনে কম্বল পেয়ে তারা ভীষণ খুশি।


তয়াংক্রা মারমা(৬৫) ও অংতোআই মারমা (৬০) জানান, বয়জেষ্ঠ্যতা হয়ে পরাই আয় রোজগারও করা সম্ভব হচ্ছে না। দিন দিন শীত বেশী করে পড়ছে। শীত নিবারনের জন্য কম্বল পেয়ে তারা খুশি। পাড়ার কার্ব্বারী মঞ্চ মারমা জানান, পাড়ার সবাই জুম ও দিন মজুরের উপর নির্ভশীল। যেখানে নুন আনতে পান্টা পুরিয়ে যায়, সেখানে কারোর পক্ষে শীতের কাপড় কেনার সম্ভব নয়। তবে ফ্রাংকো হিল চাইল্ড হোম এই মানবতার হাত বাড়ানো হিসেবে কম্বল, শিশুদের জ্যাকেট ও খাদ্য সামগ্রি তিনিসহ তার গ্রামবাসীরা কতৃজ্ঞ ও খুশি।


ফ্রাংকো হিল চাইল্ড হোমের প্রতিষ্ঠাতা পরিচালক মংঞো মারমা জানান, সম্প্রতি বিভিন্ন মিডিয়ার প্রকাশিত হয় অবহেলিত ও দুর্গম এই কৈতুরখিল মারমা পাড়া গ্রামে কনকনে শীতে কাপছে অসহায় ছিন্নমুল মানুষেরা। এসব খবর দেখে মানবিক সহায়তা হিসেবে যৎসামান্য শীত বস্ত্র হিসেবেকম্বল, শিশুদের জ্যাকেট ও খাদ্য সামগ্রি বিতরনের জন্য এগিয়ে এসেছি। এই গ্রামটি দুর্গম হওয়ায় সত্যিই অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। তিনি তার নিজের উদ্যোগে এই মারমা পাড়া গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য প্রতিশ্রুতি দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ