• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

জুরাছড়িতে পুষ্টি সমন্বয় কমিটি গঠন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2021   Thursday

বুধবার জুরাছড়ি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


মৈদং ইউনিয়নের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমাকে সভাপতি, ১৩৭ নং পানছড়ি মৌজার হেডম্যান প্রদীপ কুমার চাকমা সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি গঠন ও পুষ্টি বিষয়ক বার্ষিক পরিকল্পনা প্রনয়ন করা হয়। ১২ জানুয়ারী পুষ্টি বিষয়ক বার্ষিক পরিকল্পনা ভিত্তিতে বাজেট প্রনয়ণ করা হয়। এদিকে ১৩ জানুয়ারি জুরাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ক্যানন চাকমাকে সভাপতি ও ১৪৭ নং লুলাংছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ানকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি গঠন ও পুষ্টি বিষয়ক বার্ষিক পরিকল্পনা প্রনয়ন করা হয়। ১৩ জানুয়ারী বাজেট প্রনয়ণ করা হয়।


উপজেলা বিশ্রামাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালা লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রেশন (নীল) প্রকল্পের সহযোগীতায় জুম ফাউন্ডেশন আয়োজন করে। কর্মশালায় লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রেশন (নীল) উপজেলা সমন্বয়ক উদ্ভাসন চাকমার সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন স্ব স্ব ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য, সচিব, হেডম্যান, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সরকারি সেবা প্রদানকারী দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


কর্মশালায় বক্তারা বলেন, সঠিক পরিকল্পনার দুর্বলতার কারণে প্রতি বছর দুর্গম অঞ্চনের জনগোষ্ঠীর বিশেষ করে মা ও শিশুরা পুষ্টি হীনতায় ভুগছে। সকলের সম্মিলিত সহযোগীতায় এই সমস্যা থেকে উত্তোরণ এগিয়ে আসতে হবে।


বক্তারা আরো বলেন, পাহাড়ে অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক সম্ভাবনা ময় পরিবেশ রয়েছে। তবে পরিকল্পিত পরিকল্পনা গ্রহন করা সম্ভব হলে এলাকায় বেকার-যুব সমাজকে আত্ম-কর্মস্থান সৃষ্টি করে দেওয়া সম্ভব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ