• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে সওজের নোটিশ

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2021   Wednesday

রাঙামাটির বাঘাইছড়িতে  সড়ক ও জনপদ বিভাগের জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা অর্ধশতাধিক  দোকান ও স্থাপনা সরিয়ে নিতে এবার নির্দেশনা দিয়েছে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

 

বাঘাইছড়ি পৌরসভার চৌমুহনী শাপলা চত্বরে সড়কের দুই পাশে গড়ে উঠা অর্ধশতাধিক দোকান মালিককে আগামী এক সাপ্তাহের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে নিতে মৌখিক নির্দেশনা দিয়েছে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ।  ৭ জুলাই বুধবার দুপুরে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রোকৌশলী সবুজ চাকমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই নোটিশ ও মৌখিক নির্দেশনা প্রদান করেন। নোটিশে বলা হয় আগামী সাত দিনের মধ্যে নিজ দায়িত্বে এসব অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে সড়ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও নির্বাহী মেজিষ্ট্রেটের সহায়তায় বল্ডোজারের সাহায্যে সকল স্থাপনা গুড়িয়ে দেয়া হবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি স্থাপনা উচ্ছেদ খরচও আদায় করা হবে।

 

সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রোকৌশলী সবুজ চাকমা বলেন নতুন সেতু তৈরি ও সড়ক বর্ধিত করার জন্য সড়কের এসব জমি অনতিবিলম্বে উদ্ধার করা হবে, আমরা এখন নোটিশ দিয়ে সতর্ক করছি এতে কাজ না হলে আইন প্রোয়োগ করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন সড়কের উপর অনেক অবৈধ স্থাপনা আছে সড়ক বিভাগ সহযোগীতা  চাইলে সহায়তা করা হবে। 

--সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ