• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পেনশনারদের দূর্ভোগ উৎসব ভাতা না পাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2021   Tuesday

ইএফটি হওয়ার পর থেকে খাগড়াছড়ি জেলার পেনশনাররা নানা ধরণের অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাদের মধ্যে অনেকেই এবছর বৈসাবি উৎসব উপলক্ষে উৎসব ভাতা থেকে বঞ্চিত হন। এছাড়া কেউ কেউ পাননি নববর্ষ ভাতাও। এর বাইরে লাইভ ভেরিফিকেশন এর কারণ দেখিয়ে বহু পেনশনার নিয়মিত পেনশন সুবিধাও পাচ্ছেন না।

জানা গেছে, ইএফটি হওয়া জেলার ৯‘শ পেনশানারের মধ্যে এখনো প্রায় আড়াই শ বয়স্ক নারী-পুরুষ চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা কয়েক মাস ধরে পেনশান সুবিধা পাচ্ছেন না। অফিসিয়াল বিভ্রান্তির মধ্যে বয়স্ক মহিলা ও পুরুষরা দূর্ভোগ পোহাচ্ছেন। যাদের লাইভ ভেরিফিকেশন শেষ হয়েছে তাদের মধ্যেও অনেকের মাসিক পেনশান অনিয়মিত হয়ে গেছে।

এদিকে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠিভূক্ত পেনশনারদের বৈসাবি উপলক্ষে উৎসব ভাতা এবার দেয়া হয়নি। অবশ্য কিছু কিছু পেনশনার তা পেয়েছেন বলেও শোনা যাচ্ছে। ইএফটি হওয়ার প্রেক্ষিতে উৎসব ভাতা প্রদানে ব্যত্যয় ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মূলত: পাহাড়িরা বৈসাবিতেই উৎসব ভাতা পেয়ে থাকেন। অথচ এবছর তা না পাওয়ায় বহু দরিদ্র পেনশনার বৈসাবি উৎসব পালন করতে পারেননি।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির খাগড়াছড়ি শাখার সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা জেলার পেনশনারদের বিদ্যমান বিভিন্ন অসুবিধা লাগবে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্প্রতি পেনশনারদের উদ্ভুত সমস্যা সমাধানে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট এর চীপ একাউন্টস এন্ড ফিনেন্স অফিসার বরাবরে তিনদফা দাবী সম্বলিত আবেদন পাঠিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির খাগড়াছড়ি শাখা।

দাবীসমূহ হলো- প্রতি মার্চ মাসের সাথে আগের মত উৎসব ভাতা প্রদান, ইএফটি জটিলতায় বন্ধ রাখা পেনশান দ্রæততম সময়ের মধ্যে ছাড় দেয়া এবং লাইভ ভেরিফিকেশন তথ্য দ্রæততম সময়ের মধ্যে নিস্পত্তি করা।

---হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

ads
ads
আর্কাইভ