• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে সন্তু লারমা দলের নেতা নিহত

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2021   Friday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের মধ্যম বঙ্গলতলী এলাকায়  দুর্বৃত্তদের  গুলিতে সন্ত লারমা দলের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক নেতা নিহত হয়েছেন। তার নাম সুরেশ চাকমা ওরফে দীনেশ(৫৬)। শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটেছে।


এদিকে এ ঘটনার জন্য সন্তু লারমা গ্রæপের পক্ষ থেকে প্রতিপক্ষ এমএন লারমা গ্রæপকে দায়ী করেছে। তবে এমএন লারমা গ্রæপের পক্ষ থেকে জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।


জানা গেছে, শুক্রবার উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের মধ্যম বঙ্গলতলী এলাকায় সুপ্পে চাকমার বাড়ীতে অবস্থান করে ঘুমাচ্ছিলেন নিহত সুরেশ চাকমা। ভোর ৪টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ী ঘেরাও করে। এতে প্রাণের ভয়ে সুরেশ চাকমা খাটের নিচে লুকালেও সেখানে দুর্বৃত্তরা গুলি করে মৃত্যুর নিশ্চিত হয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সকালের দিকে পুলিশ লাশ উদ্ধার করতে গেলেও ঘটনাস্থলে লাশ খুঁজে পায়নি। ধারনা করা হচ্ছে স্থানীয়রা লাশ অন্যত্র সরিয়ে ফেলেছে। তবে পুলিশ স্থানীয় মুরুব্বীদের সাথে যোগাযোগ করার পর বিকালের দিকে লাশ পুলিশের হাতে হস্তান্তর করেছে। নিহত দীনেশ চাকমা জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রæপের উপজেলা শাখার বিচার বিভাগের প্রধান দায়িত্বে ছিলেন।


এদিকে, সন্তু লারমা দলের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ত্রিদিপ চাকমা ওরপেফ দীপ এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার জন্য এমএন লারমা দলকে দায়ী করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে এমএনলারমা দলের উপজেলা শাখার সভাপতি জ্ঞানজীব চাকমা বলেন তাদের দলে কোন সন্ত্রাসী কার্যক্রম নেই। তারা পার্বত্য চুক্তি বাস্তবায়নের কাজ করছেন। তাঁদের অভ্যন্তরীন কোন্দলের কারনে তারা নিজেদের গুলিতে নিজেরাই নিহত হয়েছেন।


বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গেলেও প্রথমে স্থানীয়রা লাশ না দিলেও পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ