• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়ির মহালছড়িতে ছাত্রী যৌন হয়রানির বিরুদ্ধে শিক্ষাথীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2021   Tuesday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদ ও পদত্যাগের দাবীতে  বিক্ষোভ সমাবেশ  ও মানববন্ধন করেছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী ও কয়েকটি সংগঠন।

 

মঙ্গলবার সকালে  সিঙিনালা বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও স্থানীয়  কিশোরী ক্লাব, স্বপ্নের পাঠশালা  সিঙিনালা শাপলা সংঘ অংশ গ্রহন করেছে।

বিক্ষোভ সমাবেশে ও মাববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত শিক্ষক হরি রঞ্জন দে, দীর্ঘদিন ছাত্রীদের সাথে অশালীন আচরণ করে আসছেন। এর আগেও এ শিক্ষকের এ ধরণের কার্যকলাপের রেকর্ড ছিলো।  কিন্তু ভুক্তভোগী শিক্ষার্থীরা সাহস করে এতদিন কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। কারণ যে শিক্ষার্থীরা  প্রতিবাদ করবে তার পরীক্ষায় পাশ করার একটা চিন্তা থাকে, যদি শিক্ষক ফেল করে দেয়। ফেল করার ভয়ে কোন ছাত্রী আজ পর্যন্ত মুখ খোলেনি। সর্বশেষ গত শনিবার এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রী এসাইনমেন্ট সংশোধন করতে গেলে তাকে শিক্ষক জড়িয়ে ধরে স্পর্শকাতর জায়গায় হাত দেয়। ছাত্রী অবস্থা বেগতিক দেখে পালিয়ে এসে ঘটনাটি মা-বাবাকে জানায়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী খেই খেইচিং মারমা, দশম শ্রেনির ছাত্র উথৈইমং মারমা, প্রাক্তন ছাত্রী ও মারমা স্টুডেন্ট কাউন্সিল আঞ্চলিক শাখার সদস্য উমেচিং মারমা, বিএমএসসি খাগড়াছড়ি জেলা শাখার নিং নিং মারমা ও নিঅংগ্য মারমা প্রমূখ।

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ