• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে জনসংহতি সমিতির নেতা নিহত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2021   Tuesday

মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলার ৫ নং বন্দুকভাঙা ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে সন্তু লামরা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) আবিষ্কার চাকমা (৪০) নিহত হয়েছেন। নিহতের বাড়ি বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকায়। তার পিতার নাম মিন্টু চাকমা।


পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বন্দুক ভাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কিচিং আদাম নামক এলাকায় এক ব্যক্তির বাড়ীতে আবিষ্কার চাকমা অবস্থান করছিলেন। এসময় ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত বাড়ীতে ঢুকে অবস্কিার চাকমাকে খুব কাছ থেকে বুকে গুলি করে। এসয় তিনি সোফায় বসা অবস্থায় ছিলেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে দুর্বৃত্তরা তার মৃত্যু নিশ্চিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে রাঙামাটি কতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তবে প্রতিপক্ষ কারা এ ঘটনা ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।


রাঙামাটি পুলিশের (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, লাশ ময়নাতদেন্তর শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনা তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

--হিলবি২ি৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ