• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ প্রকল্পের অবহিত করণ সভা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2021   Wednesday

প্রত্যন্ত পাহাড়ি এলাকার কিশোরী ও যুবাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়ে জ্ঞান ও সামর্থ্য একেবারেই সীমিত। ফলে শারীরবৃত্তীয় এই সময়কালে তাঁদের জীবন অনেক ঝুঁকিপূর্ন হয়ে উঠে। এই অবস্থা থেকে উত্তরণে খাগড়াছড়িতে দুই বছর ধরে কাজ করছে ‘বালাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)’।

 

ইউরোপীয় ইউনিয়ন’র সহযোগিতায় তিন পার্বত্য জেলার ১০টি স্থানীয় এনজিও ‘আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যত’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

 

খাগড়াছড়িতে  জাবারাং কল্যাণ সমিতি, তৃণমূল উন্নয়ন সংস্থা এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস) জেলার দীঘনালা, গুইমারা, পানছড়ি, খাগড়াছড়ি সদর ও মহালছড়ি উপজেলায় কাজ করছে। এ লক্ষ্যে সংগঠন তিনটি প্রত্যন্ত এলাকায় ৯০টি কিশোরী ক্লাব গঠন করেছে।

 

এ প্রকল্পের অগ্রগতি ও অভিজ্ঞা শেয়ার  বিষয়ে বুধবার সকালে  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হল রুমে বিএনপিএস আয়োজিত একটি সভায় এসব আলোচনা উঠে আসে।

 

এসময় প্রকল্পটির বাস্তবায়ন কৌশল, লক্ষ্য ও উদ্দেশ্য সর্ম্পকে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন, বিএনপিএস’র মাস্টার ট্রেইনার দেওয়ান নবশ্বের ত্রিপুরা লায়ন।

 

সভায় বক্তারা বলেন, ভৌগলিকভাবে তিন পার্বত্য জেলার বেশিরভাগ প্রান্তিক মানুষের বসবাস দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে। সরকারি সেবা বরাদ্দ থাকলেও অনেক সময় তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এসব এলাকার কিশোরী ও যুবারা জীবনের তাগাদায় ছোটকাল থেকেই অনেক বেশি শ্রমনির্ভর কাজের মধ্য দিয়ে বেড়ে উঠেন।
সভায়  প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন খাগগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক এমরান হোসেন চৌধুরী, খাগড়াছড়ি বিএনপিএস’র কর্মকর্তা সঞ্জয় মজুমদার, কেএমকেএস’র নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরাসহ বিভিন্ন উপজেলা সরকারী কর্মকর্তা , ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বাররা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াপুর মহিলা কল্যান সমিতির নির্বাহী শেফালিকা ত্রিপুরা। 

 

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ