• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

রাবিপ্রবি সাথে ক্যাম্পাসের অংশীদারী চুক্তি স্বাক্ষরিত

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2021   Wednesday

বুধবার রাঙমাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ এবং দি কমিউনিটি পার্টনারশীপ টু ষ্ট্রেটেন সাষ্টেনেবল ডেভেলপমেন্ট(ক্যাম্পাস) প্রোগ্রাম ইউএস ফরেষ্ট সার্ভিস ইন্টারন্যাশনাল প্রোগ্রাম  এর সাথে একটি অংশীদারী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী ২০২৪ সালের জুলাই পর্যন্ত এই অংশীদারী চুক্তির মেয়াদ কার্যকর থাকবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। এতে ক্যাম্পাস প্রোগ্রামের কনসালটেন্ট ও আরণ্যক ফাউন্ডেশনের সাবেক নির্বাহী পরিচালক ফরিদ উদ্দীন আহমেদ, ক্যাম্পাস প্রোগ্রামের প্রজেক্ট লীড ড. আবু মোস্তফা কামাল উদ্দীন, রাবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  অঞ্জন কুমার চাকমা এবং রাবিপ্রবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুপ্রিয় চাকমা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।      

 

অংশীদারী সমঝোতা চুক্তিতে ক্যাম্পাস প্রোগ্রামের পক্ষে প্রজেক্ট লীড ড. আবু মোস্তফা কামাল উদ্দীন এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  অঞ্জন কুমার চাকমা স্বাক্ষর করেন।    

 

এই অংশীদারী চুক্তির মাধ্যমে ক্যাম্পাস প্রোগ্রাম রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় সহায়তা করবে। এছাড়াও এই চুক্তির মাধ্যমে গবেষণা পরিচালনা, গবেষণা প্রবন্ধ প্রকাশ, প্রশিক্ষণ, কনফারেন্স, সেমিনার, ওয়েবিনার, ফেলোশিপ প্রোগ্রাম, গবেষণা অনুদান ও শিক্ষার্থীদের ফিল্ড ভিজিট আয়োজনে ক্যাম্পাস প্রোগ্রাম সহযোগিতা করবে।    

 --প্রেস বিজ্ঞপ্তি।   

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ