• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিজয় দিবস উপলক্ষে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে নানান কর্মসূচি পালন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2021   Thursday

মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে নানান কর্মসূচি পালিত হয়েছে। 

 

বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন এবং কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের যাত্রা শুরু হয়।  বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য   শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের চেতনাবহ রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন  প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ। এসময় বিদ্যালয়ের  শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এছাড়া রাঙামাটি মারী স্টেডিয়ামে শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ, প্রতিষ্ঠান প্রাঙ্গনে প্রত্যাহিক সমাবেশ, একজন বীর মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল দিনগুলোর স্মৃতিচারণ, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ভলিবল খেলাসহ  বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়।  তাছড়া প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত শপথ অনুষ্ঠানে শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশ গ্রহণ  করে।

 

বিদ্যালয়ের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি অবদান রাখতে বলেন। তিনি সবাইকে দেশ, জাতির উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীরযোদ্ধা ও শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

পরিশেষে, বিজয় অর্জনে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ