• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মহান বিজয় দিবসে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের নানান কর্মসূচি পালন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2022   Friday

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটির অন্যতম বিদ্যাপীঠ  লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি  পালন করা হয়েছে।

 

 দিবস উপলক্ষ্যে  ভোরে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ  প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।  এর পর রাঙামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে যেসব বীর সূর্ষ সন্তানেরা প্রাণের বিনিময়ে এই  লাল সবুজের পতাকা ও মানচিত্র  ছিনিয়ে এসেছেন তাঁদের ত্যাগের মহিমাকে স্মরণ করে বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করে লেকার্স পরিবার।  এরপর রাঙামাটি মারী স্টেডিয়ামের  কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে অংশ নিয়ে ২৯টি স্কুলের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে লেকার্সের শিক্ষার্থীরা।

 

এদিকে  দিবসটি উপলক্ষ্যে প্রীতি ক্রীড়ানুষ্ঠান উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মীর সোহান। পরে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ধর্মগ্রন্থ থেকে পাঠ করে শিক্ষার্থীরা। এরপর উপস্থিত সকলের উদ্দেশ্যে বিজয় দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতির বাণী, প্রধানমন্ত্রীর বাণী ও সেনা প্রধানের বাণী পাঠ করা হয়। 

 

অনুষ্ঠানে  প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মীর সোহানেরসভাপতিত্বে উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দীন।  এসময় তিনি মুক্তিযুদ্ধে ত্যাগের মহিমা ও বিজয়ের গৌরবোজ্জ্বল ঘটনার স্মৃতিচারণ করেন। এর আগে এই বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সকল শিক্ষক-শিক্ষার্থী দাঁড়িয়ে সালাম প্রদর্শন করে।  আলোচনা  সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  বিতরণ করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধাসহ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠানের মসজিদ প্রাঙ্গণে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মেজর মীর সোহান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই আমাদেরকে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রকে ধ্বংস করে সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ