• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এসএসতিতে এবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখলো

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2022   Monday

এবারও এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে প্রতিবারের মতো এবারও রাঙামাটির জেলার মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই। এবছর কাপ্তাই নৌবাহিনী স্কুল থেকে এসএসসিতে ৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৩ জন পাস করেছে এবং ৬৮ জন জিপিএ-৫ অর্জন করেছে।

 

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, একজন শিক্ষার্থী ৫টি পরীক্ষায় অংশ নিলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওই শিক্ষার্থী আর পরীক্ষা শেষ করতে পারেনি বিধায় ফলাফল বিবেচনায় পাসের হার শতভাগ আসেনি। তবে বাকি সবাই কৃতিত্বের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফলাফল বিবেচনায় প্রতিবারের মতো এই প্রতিষ্ঠানটি রাঙামাটি জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে। 
 
সূত্রে আরও জানা যায়, এই প্রতিষ্ঠান হতে বিজ্ঞান বিভাগে ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। স্কুলে এসএসসিতে মোট পাশের হার ৯৮.৮১ভাগ। 
 
বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার মাহবুব আহামদ শাহজালাল বলেন, শিক্ষার্থীদের এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এই কৃতিত্বে আমি গভর্নিং বডির চেয়ারম্যান, সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানাই। আমরা আগামীতেও একই ধরনের ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো।
 
  অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা স্কুল শাখার মতো কলেজ শাখাতেও পার্বত্য অঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেষ্টা করব। ভবিষ্যতে চট্টগ্রাম বোর্ডেও আমরা নিজেদের সম্মানজনক অবস্থান তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
 
উল্লেখ্য, গতবছরও এসএসসিতে স্কুলটি রাঙামাটি পার্বত্য জেলায় শ্রেষ্ঠ স্কুলের স্বীকৃতি অর্জন করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ