• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2026   Thursday

ফিফা বিশ্বকাপকে স্বাগত ও আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন জানিয়েছে বৃহস্পতিবার রাঙামাটি শহরে বর্নাঢ্য শোভা করেছেন সমর্থকরা। এসময় সমর্থকরা আর্জেন্টিনা পতাকা নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন।
বিকালে শহরের রিজার্ভ বাজারস্থ শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামে আকাশি সাদা রঙের বেলুন উড়িয়ে প্রিয়দলটির জার্সি ও পতাকা নিয়ে নানা সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রা শুরু করেন আর্জেন্টিনা সমর্থকরা। আর্জেন্টিনা পতাকা হাতে নিয়ে বিশাল এক মোটর শোভাযাত্রাটি তবলছড়ি হয়ে আসামবস্তী আর্জেন্টিনা ব্রিজ খ্যাত ব্রীজে এসে নাচে গানে মেতে উঠেন সমর্থকরা। সেখানে সমর্থকদের ‘ আর্জেন্টিনা আর্জেন্টিনা’ স্লোগানে আর্জেন্টিনা সেতুর চারপাশ রূপ নেয় যেনো এক টুকরো আর্জেন্টিনায়। এর আগে শোভাযাত্রাটি শহরের দোয়েল চত্বরে পৌছালে ব্রাজিল সমর্থকরা সৌদি আরবের খেজুর, ত্রিপিচ দিয়ে আর্জেন্টিনা সমর্থকদের স্বাগত জানান। এ সময় চত্বরটি হয়ে উঠেছে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থদের মিলনমেলায় পরিণত হয়। পরে আসামবস্তি হয়ে রাঙ্গাপানি-ভেদভেদী হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে পুরান পাড়ার ওয়াই সেতুতে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। সেখানেও এক টুকরো আর্জেন্টিনায় পরিণত হয়। শত শত ফুটবল ভক্ত ও অনুরাগি নিজেদের মোটরসাইকেল ও গাড়িবহরে আর্জেন্টিনা পতাকা হাতে নিয়ে এ শোভাযাত্রায় অংশ নেন। ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে ও পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ফুটবল সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরতে ও আর্জেন্টিনা দলকে স্বাগত জানাতে এই মোটর শোভাযাত্রা বলে আয়োজকরা জানিয়েছেন।
শোভাযাত্রায় অংশগ্রহনকারী ও আর্জেন্টিনা সমর্থক ইয়াসিন রানা সোহেল, ওমর মোরশেদ, মোঃ আলামিন, শহিদুল ইসলামসহ অনেকে জানান, প্রিয় ফুটবল দলকে শুভকামনা জানাতে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেছেন। চারবছর পর পর ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে যে যার প্রিয় ফুটবল দলকে নিয়ে আনন্দে মেতে উঠেন সবাই। তাদের আশা এবারও বিশ^কাপে আর্জেন্টিনা শিরোপাটি ঘরে তুলবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ