• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পার্বত্য চট্টগ্রামে ফুটবলে সবচেয়ে বড় আসর
শুক্রবার পর্দা উঠছে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2025   Thursday

শুক্রবার থেকে শুরু হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ফুটবলের সবচেয়ে বড় আসর ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। বিকাল ৩টায় রাঙামাটির রাঙ্গাপানির কান্ত চাকমা স্মৃতি খেলার মাঠে মাস ব্যাপী তৃতীয় বারের মতো এ টুর্নামেন্টের উদ্বোধন হতে যাচ্ছে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে অংশ নিচ্ছে মোট ২৪টি দল। রাঙ্গাপানির কান্ত চাকমা স্মৃতি খেলার মাঠে মাস ব্যাপী তৃতীয় বারের মতো আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়। উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)। উদ্বোধনী খেলায় মুখোমুখি হচ্ছে খাগড়াছড়ি আদিবাসী ফুটবল দল বনাম বরকল একাদশ।

উল্লেখ্য, ড.রামেন্দু শেখর দেওয়ান(আরএস দেওয়ান) ১৯৩২ সালের ৭ জানুয়ারি খাগড়াছড়ির সদরের খবংপড়িয়ায় মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম চন্দ্র দেওয়ান ও মাতার নাম চন্দ্রমূখী দেওয়ান। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন যষ্ঠ। তিনি বর্তমান খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় পর্যন্ত পড়া লেখা করেন। এরপর রাঙামাটির নানিয়ারচর উপজেলার মহাপুরম মিডল ইংলিশ স্কুলে যষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েন। এরপর তিনি রাঙামাটি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে বিজ্ঞান শাখায় সেন্টার প্রথম হয়ে ১৯৫২ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। এর পর তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন এবং প্রথম বিভাগে কৃতিত্বের সাথে ইন্টারমিডিয়েট পাশ করেন।

ঢাকা থেকে তিনি ১৯৬১ সালে বিএ অনার্স (রসায়ন) ও ১৯৬৩ সালে এমএসসি(রসায়ন) সম্পন্ন করেন। পরে তিনি পিএইচডি ডিগ্রির জন্য ১৯৬৭ সালে যুক্তরাজ্যে(ইংল্যান্ড) এ চলে যান এবং সেলফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের নিজ অ্যাপার্টমেন্টে ৮৯ বছর বয়সে তিনি মৃত্যুবরন করেন। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আন্তর্জাতিক বিষয়ে মুখপাত্র ছিলেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে ও মানবাধিকার সংগঠনের কাছে পার্বত্য চট্টগ্রামে নিপীড়নের চিত্র তুলে ধরার পাশাপাশি পাহাড়িদের অধিকারের পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করেন। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও স্বাধীন দেশের জাতীয় সংসদের প্রথম সংসদ সদস্য প্রয়াত মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) আপন মামা ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট - ২০২৫
গ্রুপের তালিকা :
Group A
১. খাগড়াছড়ি আদিবাসী ফুটবল টিম
২. বরকল একাদশ
৩. এলিট ক্লাব রাঙ্গামাটি।
Group B
১. বিলাইছড়ি রাইংখ্যাং একাদশ
২. কুইক সার্ভিস সিএইচটি টিম
৩. মগবান একাদশ।
Group C
১. বরগাঙ কিংস
২. রাজদ্বীপ যুব ক্লাব
৩. ঝিঙেফুল একাদশ, বোধিপুর।
Group D
১. কাচালং একাদশ, বাঘাইছড়ি
২. বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট আদিবাসী টিম
৩. সাপছড়ি জাগরণ ক্লাব।
Group E
১. ঘাগড়া মহাজন পাড়া যুব সংঘ
২. রংখ্রেডং একাদশ
৩. ব্রাদার্স স্পোর্টিং ক্লাব, ট্রাইবেল আদাম।
Group F
১. কাটাছড়ি স্পোর্টিং ক্লাব
২. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আদিবাসী টিম
৩. কুতুকছড়ি একাদশ।
Group G
১. ফুর্নেস এফসি
২. ঝগড়াবিল একাদশ, বাঘাইছড়ি
৩. আর্কেড স্পোর্টিং ক্লাব, রাঙ্গামাটি।
Group H
১. জুরাছড়ি পহর ফুদোক ক্লাব
২. কিল্ল্যা মূড়া একাদশ
৩. লারং স্পোর্টিং ক্লাব, ওয়াগ্গা, কাপ্তাই। ##

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ