• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বক্সার সুর কৃষ্ণকে সেনা বাহিনীর পক্ষ থেকে সংবর্ধনা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2023   Monday

এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট ২০২৩ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জুরাছড়ি উপজেলার কৃতি সন্তান বক্সার সুর কৃষ্ণ চাকমাকে জুরাছড়ি জোনের অদ্বিতীয় দুই এর পক্ষ থেকে সংবর্ধনা দিয়েছে।

 

সোমবার জুরাছড়ির বনযোগীছড়া জোন সদর দপ্তরের হেলিক্যাপ্টার মাঠে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলমসহ সেনা বাহিনী পদস্থ কর্মকর্তাগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

সংবর্ধনার একপর্যায়ে সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্ত করে সুর কৃষ্ণ চাকমা সংবর্ধিত হওয়ায় তিনি জোন অধিনায়ক তথা অদ্বিতীয় দুই সেনা সদস্যদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের মুখ উজ্জল করে ভবিষ্যতেও তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, সুর কৃষ্ণ চাকমা এখন শুধুই পাহাড়ের নয়, সে এখন দেশের উজ্জ্বল নক্ষত্র। দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বী কঠিন চীবর দান অনুষ্ঠানের কারণে উপজেলা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানের বিলম্বিত হচ্ছে। উপজেলা প্রশাসন সব সময় তার পাশে থাকবে।


জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি সংবর্ধনা অনুষ্ঠানে দ সুর কৃষ্ণ চাকমাকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। এছাড়া তার মা ও বাবাকে জোনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।


উল্লেখ্য, সুর কৃষ্ণ চাকমা রাঙামাটির জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের রাস্তার মাথা গ্রামে ১৯৯৫ সালে ১২ ফেব্রুয়ারী জন্ম গ্রহণ করেন। সুর কৃষ্ণ চাকমার বয়স যখন ১৩ বছর তখন তার বাবা জ্ঞান চাকমা মারা যান। সুর কৃষ্ণের মা সারনা চাকমা তাকে লালন পালন করেন। ২০০৭ সালে বিকেএসপিতে ভর্তি হন সুর কৃষ্ণ চাকমা। সেখানে বক্সার হবার সিদ্ধান্ত নেন সুর কৃষ্ণ। বাংলাদেশের প্রথম প্রফেশনাল বক্সার হিসেবে ২০১৮ সালে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ বক্সার আলী জ্যাকোর হাত ধরে তার বক্সিংয়ে যাত্রা শুরু। গেল ৩০ সেপ্টেম্বর ২০২৩ এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট শিরোপা জিতেছেন সুর কৃষ্ণ চাকমা। পেশাদার বক্সিংয়ে নাম লেখানোর পর এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে সবগুলোতেই অপ্রতিদ্বন্দ্বী রাঙামাটি থেকে উঠে আসা এই বক্সার। নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে ৮ রাউন্ডে হারিয়ে তিনি এ গৌরব অর্জন করেন। এ প্রফেশনাল বক্সার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতকোত্তর শেষ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ