• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

বিলাইছড়িতে এক টাকায় ভাসমান বাজার

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2021   Monday

সোমবার রাঙামাটির  বিলাইছড়িতে নিম্ন আয়ের মানুষের জন্য  ১ টাকায় ভাসমান  বাজারের আয়োজন করা হয়। 
 
রাঙামাটি রিজিয়ন ও সেচ্ছাসেবী সংগঠন  বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে  এবং  বিলাইছড়ি সেনাজোন ( ৬ বীর) এর পরিচালনায়  উপজেলা স্টেডিয়ামে  ভাসমান এই ১ টাকায় ভাসমান বাজার দেয়া হয়। 
 
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  ভাসমান বাজার  উদ্ধোধন করেন বিলাইছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার মেজর রাজু আহমেদ। আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য জামাল উদ্দিন, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল) ও উপজেলা আওয়ামীলীগের  সহ-সভাপতি  চথোয়াই মার্মা প্রমূখ। মোট ২০০ পরিবার সুবিধা বঞ্চিত  ও পিছিয়ে পড়া  হত দরিদ্রদের মাঝে এ সুবিধা দেওয়া হয়েছে। 
 
নিত্য পণ্যের মধ্যে ছিলো  আতা, চাল, তৈল ও ডাল। এছাড়াও শাড়ি, লুঙ্গি, থামি, চপলসহ ১১ প্রকার জিনিস  মাত্র ১ টাকা দিয়ে বিলাইছড়ি এলাকার বিভিন্ন প্রান্তের খেটে খাওয়া সাধারণ মানুষ ইচ্ছে মত বেছে কিনে নিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅর. 
 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ