• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

২নং নানিয়ারচর ইউপি চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ গ্রহনে বিরত ও সরে দাড়ানো ঘোষনা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Dec 2021   Friday

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাঙামাটির নানিয়ারচর উপজেলার ২ নং নানিয়ারচর ইউপির স্বতন্দ্র চেয়ারম্যান প্রার্থী জ্যোতি লাল চাকমা নির্বাচন থেকে সরে দাড়িয়ছেন।


শুক্রবার ২ নং নানিয়ারচর ইউপির স্বতন্দ্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জ্যোতি লাল চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই ঘোষনা দেন।


বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৪ নভেম্বর নানিয়ারচর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। কিন্তু ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিনে উপজেলা রির্টানিং কর্মকর্তা বিভূতি চাকমা স্থাণীয় সরকার(ইউপি) নির্বাচনের বিধিমালা যথাযথ অনুসরণ না করে ঋন খেলাপি দেখিয়ে ও তাকে আতœপক্ষের সমর্থনের সুযোগ না দিয়ে মনোনয়নপত্র বাতিল করে দেন। ষ্টার্ন্ডার চার্টাট ব্যাংক থেকে গৃহ নির্মাণের ঋণ সম্পুর্ন পরিশোধ করে রির্টানিং কর্মকর্তার কর্তৃক বেধে দেওয়া সময়সীমার মধ্যে জেলা রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়। কিন্তু গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত আপিল শুনানীতে জেলা নির্বাচন কর্মকর্তার কর্তৃক প্রদর্শিত স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এর ২৬ (২) (জ) বিধি দেখিয়ে শুনানীতে অংশগ্রহনকারী তার প্রতিনিধি অনাদায়ী গৃহ নির্মাণ ঋণ এবং প্রদর্শিত নির্বাচন বিধির আওতায়ভূক্ত নয় বলে যুক্তি প্রদর্শন করার সত্বেও জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান তা আমলে না নিয়ে রির্টানিং অফিসারের সিদ্ধান্ত বহাল রেখে আপীল না মঞ্জুর করে রায় দেন।


বিবৃতিতে আরো বলা হয়, আপীলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে রিট পিটিশন দাখিল করলে আদালত গত ২২ ডিসেম্বর ন্যায়ের পক্ষে রায় দিয়ে প্রার্থীতা ফিরে পান। প্রার্থীতা ফিরে পাওয়ার পর নির্বাচনী প্রচারনার সময় না থাকায় নির্বাচন পিছিয়ে দিয়ে নির্বাচনী প্রচারের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য জেলা নির্বাচন অফিসারের কাছে দাবী জানানো হয়। কিন্তু জেলা নির্বাচন অফিসার ও উপজেলা রির্টানিং অফিসার নির্বাচন পেছানো সম্ভব না বলে জানিয়ে দেন। তাই নির্বাচনী প্রচারনায় কোন সুযোগ না পাওয়ায় নির্বাচনে অংশ গ্রহন বিরত ও চেয়ারম্যান প্রার্থীতা থেকে সরে দাড়ানো ঘোষনা দেওয়া হয়েছে।


জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান জানান, চেয়ারম্যান প্রার্থীর যেহেতু ব্যাংকের ঋণ রয়েছে সেহেতু জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে। পরবর্তীতে হাই কোর্টে রায় পাওয়ার পর প্রার্থীতা ফিরে পাওয়ার তাকে প্রচার-প্রচার করার জন্য বলা হয়েছে। তবে তার কাছে প্রচার-প্রচারনার জন্য কোন আবেদন করা হয়নি। এছাড়া জেলা নির্বাচন কর্মকর্তার ক্ষমতাও নেই সময় বাড়িয়ে দেওয়া। এটি সম্পূর্ন নির্বাচন কমিশনের এখতিয়ার রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ