• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

নানান কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2021   Sunday

জাতীয় অস্তিত্ব রায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বানে রোববার খাগড়াছড়ি ও  রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।


ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, খাগড়াছড়ি সদরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, অস্থায়ী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ, শিশু-কিশোর ও ছাত্র-ছাত্রীদের জন্য চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতাসহ নানা আয়োজন করা হয়। এ সময় রঙ বেরঙের পতাকা ও ব্যানার ফেস্টুনে সাজানো হয় অনুষ্ঠানস্থল। এছাড়াও সদরস্থ বিভিন্ন দর্শনীয় স্থানে পার্টির শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন টাঙানো হয়। এছাড়া লড়াই সংগ্রামে সাহসিকতার সাথে ভূমিকা রেখে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ইউপিডিএফ, পিসিপি, এইচডব্লিএফ এর পক্ষ থেকে সম্মিলিতভাবে পুষ্পস্তবক অর্পণ করা হায়।

 

ইউপিডিএফ খাগড়াছড়ি সদর ইউনিটের পক্ষ থেকে ইউনিট সমন্বয়ক অংগ্য মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সমর চাকমা ও জেলা সভাপতি নরেশ ত্রিপুরা, ডিওয়াইএফ প্রতিনিধি লিটন চাকমা ও এইচডব্লিএফ সদস্য শিউলি ত্রিপুরা পুষ্পস্তবক অর্পণ করেন। অগ্রণী শিশু-কিশোর কেন্দ্রের প থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সৈকত বসু, অনিন্ধিতা চাকমা ও সোহাগী চাকমা। শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন একি চাকমা ও দয়ানন্দি চাকমা। শহীদ বেদীতে শ্রদ্ধা প্রদর্শনের পর শহীদদের স্মরণে দাঁড়িয়ে দ্ইু মিনিটি নিরবতা পালন করা হয়।


পুষ্পস্তবক অর্পণ শেষে ইউপিডিএফ-এর সংগঠক বিপুল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সমন্বয়ক অংগ্য মারমা। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার লক্ষ্মীছড়ি, দীঘিনালা পানছড়িতে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।


এদিকে দিবসটি উপলক্ষে রাঙামাটির জেলার নানিয়ারচর উপজেলায় দলীয় সংগীত পরিবেশন ও পার্টি পতাকা উত্তোলনের মাধ্যমে ইউপিডিএফ’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সংগঠনের নেতা-কর্মী, সমর্থক-শুভাকাক্সক্ষীদের উপস্থিতিতে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আত্ববলিদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ইউপিডিএফের পে সুকীর্তি চাকমা, তিন সংগঠনের পে নেপচুন চাকমা ও শহীদ পরিবারবর্গের পে শান্ত্বনা চাকমা। পুষ্পস্তবক অর্পণ শেষে লড়াই সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের স্মরণে দুই মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় করুণ সুরে বিউগল বাজানো হয়।


এরপর অনুষ্ঠিত সংপ্তি সভায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র নান্যাচর ইউনিটের সমন্বয়ক সুকীর্তি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রিয়তম চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য নেপচুন চাকমা ও ইউপিডিএফ’র রাঙামাটি জেলা সদস্য শান্তিময় চাকমা প্রমুখ। এছাড়া জেলার বাঘাইছড়ি ও কাউখালী উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।


এসব আলোচনা সভায় বক্তারা বলেন, গানটি জন্মলগ্ন থেকে রাষ্ট্রীয় দমন-পীড়নের মধ্য দিয়ে ইউপিডিএফ আজ ২৩ বছর পুর্ণ করেছে। আগামী দিনে আরো কঠিন কঠোর পরিস্থিতি মোকাবেলা করে ইউপিডিএফ তার ন্যায্য অধিকারের লড়াই চালিয়ে যাবে। তারা ইউপিডিএফের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নেয়ার জন্য আপামর জনগণের প্রতি আহ্বান জানান।
--প্রেস বিজ্ঞপ্তি।

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ