• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

খাগড়াছড়ি’তে মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং র‌্যালী ও জলকেলী উৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Apr 2015   Tuesday

মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব সাংগ্রাইং উদযাপনে সফল ও সার্থক কামনা করে  মঙ্গলবার খাগড়াছড়িতে র‌্যালী শোভা যাত্রা বের করা হয়।

 

মারমা উন্নয়ন সংসদে উদ্যোগে মেলার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন ২৯৮নং খাগড়াছড়ির সংসদীয় আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এছাড়া পানি খেলা ও ওপেন কনসার্ট উদ্ধোধন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব-উল-আলম পিএসসি। সাংগ্রাইং উদযাপন কমিটি’র আহবায়ক ক্যজরী মারমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার শেখ মোহাম্মদ মিজানুর রহমান, মং সার্কেল চীফ রাজা সাচিংপ্র“ চৌধুরী, সেনা সদর জোন কমান্ডার লে.কর্ণেল হাসান মাহমুদ, মারমা উন্নয়ন সংসদ’র কেন্দ্রীয় কমিটি সভাপতি চাইথোঅং মারমা, সেনা রিজিয়নের জিটুআই মেজর রুবাইয়াত ও সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা।

 

এর আগে শহরের পানখাইয়া পাড়া বটতলা থেকে র‌্যালী শোভা যাত্রা বের করে শহরে গুরুত্বপুর্ন স্থান প্রদক্ষিণ করে।  মারমা আদিবাসী নারী-পুরুষ ঐতিহ্য পোশাকে অংশ গ্রহন করে পুরাতন বছরকে গ্লানি মুছে ফেলে নতুন বছরকে বরণ  করে নেন।  এরপর মারমা উন্নয়ন সংসদ সার্বিক সহযোগীতায় মারমা যুব কল্যান সংসদে’র আয়োজনে পানখাইয়া পাড়া মাউস সদর শাখার প্রাঙ্গনে  মারমাদের ঐতিহ্যবাহী ”রিইঃ আকাজা”/জল কেলী উৎসবে যুবক-যুবতীরা মেতে উঠেন।  একই সাথে  স্থানীয় শিল্পীদের পরিবেশনায় কনর্সাট অনুষ্ঠিত হয় ।

 

এদিকে বাংলাদেশ মারমা সংগঠন ঐক্য পরিষদ উদ্দ্যোগে সোমবার মহিলা কলেজ সংলগ্ন হতে মোটর র‌্যালী শোভাযাত্রা বের করা হয় । মোটর র‌্যালী শোভা যাত্রাটি শাপলা চত্বর হয়ে খবংপুড়িয়া-স্বর্নিভর ঘুরে -কোট বিল্ডিং-পানখাইয়া পাড়া-গোলাবাড়ী এলাকাতে গিয়ে শেষ হয় । বাংলাদেশ মারমা সংগঠন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি’র সভাপতি কংচাইরী মাষ্টার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মং সার্কেলের চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র মোঃ রফিকুল আলম, বাংলাদেশ মারমা সংগঠন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি’র উপদেষ্টা ম্রাসাথোয়াই মারমা। এসময় এলাকার বিভিন্ন শাখার সামাজিক নেতৃবৃন্দরা মোটর র‌্যালী শোভা যাত্রায় অংশ গ্রহন করে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ