• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি পৌর সভার মেয়রের বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2022   Sunday

রাঙামাটি পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী`র বিরুদ্ধে নামে-বেনামে কিছু সামজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকসহ বিভিন্ন কিছু নামসর্বস্ব মিডিয়ার মাধ্যমে মিথ্যা সংবাদ ও ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাঙামাটি পৌরসভার বর্তমান পরিষদের কাউন্সিলররা।
 

রোববার রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন ও সাবেক প্যানেল মেয়র এবং বর্তমান ৭নং ওয়ার্ড কাউন্সিলরসহ ৮জন ওয়ার্ড কাউন্সিলরের এক যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, রাঙামাটি পৌরসভার দুইবারের নির্বাচিত সফল মেয়র আকবর হোসেন চৌধুরী`র বিরুদ্ধে নামে-বেনামে কিছু সামজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকসহ বিভিন্ন কিছু নামসর্বস্ব মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিথ্যা সংবাদ ও ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হয়েছে এবং প্রতিনিয়িত হচ্ছে যা আমাদের দৃষ্ঠিগোচর হয়েছে। আমরা এ ষড়যন্ত্রমূলক এমন ঘৃণ্য অপপ্রচারের তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


বিবৃতিতে আরো বলা হয়, আমরা রাঙামাটির সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করে বলতে চাই, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে যারা এই অপ-প্রচারের চালিয়েছে এবং চালাচ্ছে একই সাথে এই অপকর্মের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহন ও কঠোর শাস্তির দাবী জানাচ্ছি। অন্যথায় রাঙামাটি পৌর-পরিষদ সকল জনগণকে সঙ্গে নিয়ে এসকল অপ-শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে।


প্রসঙ্গত, মনিকা আক্তার নামে এক মহিলা নিজেকে যুব মহিলা লীগের নেত্রী দাবি করে জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণসহ নানান অভিযোগ করেন। যেটি ঢাকার কিছু অনলাইন মিডিয়ায় প্রকাশ পায়। এরই প্রেক্ষিতে পৌর কাউন্সিলরদের গণমাধ্যমে এই বিবৃতি প্রেরণ করে।
--প্রেস বিজ্ঞপ্তি। 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ