• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ এক ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2022   Sunday

গেল শনিবার রাতে রাঙামাটি রিজিয়নের ঘাগড়া ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া থানার ইসলামপুর ইউনিয়নের উত্তর ঘাগড়া এলাকা থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রণ্টের(ইউপিডিএফ) সদস্য রাজ্য মনি তংচংগ্যা(৫৪) আটক করেছে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী শর্ট গান,একটি রামদা ও চাঁদা আদায়ের রশিদ বইসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করেছে আইন-শৃংখলা বাহিনী জানিয়েছে।


জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘাগড়া ক্যাম্পের সেনা সদস্যরা গেল শনিবার রাতে রাঙ্গুনিয়া থানার ইসলামপুর ইউনিয়নের উত্তর ঘাগড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি চায়ের দোকান থেকে ইউপিডিএফের সদস্য রাজ্যমনি তংচংগ্যাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি শর্ট গান, একটি রামদা, চাঁদা আদায়ের রশিদ বই, নগদ টাকা, মোবাইল ও জাতীয় পরিচয়পত্রসহ অন্য গুরুত্বপূর্ন নথিপত্র উদ্ধার করা হয়। রোববার আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা ছাড়াও ঘাগড়া ইউনিয়ন ও ইসলামাপুর এলাকায় প্রধান চাঁদা কালেক্টর হিসেবে কাজ করতো বলে অভিযোগ রয়েছে।


রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুব মিল্কি সত্যতা স্বীকার করে জানান, সেনাাবাহিনীর সদস্যরা ইউপিডিএফের এক সদস্যকে অস্ত্রসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ