• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

চন্দ্রঘোনায় চোলাই মদ সহ আটক-১

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Feb 2022   Monday

কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১শ` ৫০ লিটার চোলাই মদসহ এক পাচারকারীকে আটক করেছে রোববার রাতে। আটক ব্যক্তির নাম আলী হাসান (২৫), পিতা- মোঃ আব্দুল হালিম। সে শিকারপুর (নজু মিয়া সওদাগর বাড়ি), চিকনদন্ডি, উপজেলা- হাটহাজারী, জেলা- চট্টগ্রামের বাসিন্দা।

 

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (৬ ফেব্রুয়ারি) রাত প্রায় ৮ টায় কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে থানার এসআই মোঃ ইখতিয়ার হোসেন, এএসআই আজাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নাধীন কেপিএম ইঞ্জিনিয়ার কলোনী এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশকে দেখামাত্র সিএনজি চালকসহ আরো দুই মাদক পাচারকারী পালিয়ে গেলেও রাস্তার উপর থামানো চট্টগ্রাম থ-১১-৩৫৩৮ নম্বর সিএনজি`তে বসা অবস্থায় আলী হাসানকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজি তল্লাশি করে ৪ টি প্লাস্টিকের বস্তায় ১শ` ৫০ টি স্যালাইনের প্যাকেট জব্দ করা হয়। যার প্রতিটিতে ১ লিটার করে মোট ১শ` ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ পাওয়া যায়। উদ্ধার করা চোলাই মদের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

 

পুলিশ জানায়, রাইখালী ইউনিয়নের ডলুছড়ি ও ফুইট্যাছড়ি এলাকা থেকে সংগ্রহ করে নৌপথে এসব চোলাই মদ পাচারের উদ্দেশ্যে এখানে জড়ো করে। এব্যাপারে এসআই মোঃ ইখতিয়ার হোসেন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আটক আসামীকে সোমবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ