• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

রাইখালীতে অবৈধ বালু মহালে অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা ও যন্ত্রপাতি উদ্ধার

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2022   Monday

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালার ষাটতলী  এলাকায় ভ্রাম্যমান আদালত অবৈধভাবে পাহাড়কেটে বালু উত্তোলনের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা ও  জব্দকৃত সরঞ্জাম নিলামে ২ লাখ ৫০ হাজার টাকা বিক্রি করেছেন। সোমবার কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এ অভিযান পরিচালনা করেন। 
 
 
জানা গেছে, পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচারের খবর পেয়ে  কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ও  কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদের নেতৃত্বে অভিযান চালান। এসময় বালু উত্তোলনকারী চক্রটি ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।   অভিযানের সময় চন্দ্রঘোনা থানার এএসআই মোঃ ইকবাল হোসেনসহ বিজিবি ও পুলিশ সদস্যরা এ অিভিযানে অংশ নেন।  পরে বালু তোলার ৩টি ড্রেজার মেশিন, সাড়ে ৪শ` ফুট পাইপ, ১৫ লিটার ডিজেল এবং ২টি স্তুপে ১৩ হাজার ঘনফুট বালু উদ্ধার  করা হয়। পরে জনসম্মুখে বালি তোলার পাইপ ধ্বংস করা হয় এবং জব্দকৃত ড্রেজার  মেশিন, বালি ও ডিজেল উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। পাশাপাশি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লংঘনের অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 
 
বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ জানান, দীর্ঘদিন যাবত কর্তৃপক্ষের অগোচরে অভিনব পদ্ধতিতে একটি সিন্টিকেট বিভিন্ন স্থানে অবৈধ  বালু উত্তোলন করে আসছে এবং নির্বিচারে পাহাড় ধ্বংস করছিল। আজকে আমরা বেসামরিক প্রশাসনের সহায়তায় বিজিবির সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেছি এবং এই অভিযান অব্যাহত থাকবে।
 
নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন কারী কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান,  অনেকদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ছড়া, পাহাড় ও কৃষিজমি কেটে বালু উত্তোলন করে আসছে,যা আইনত সম্পূর্ণ অবৈধ। আশেপাশের কৃষি জমি গুলোও নষ্ট হচ্ছে,পরিবেশ বিপর্যয় ঘটছে। পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

ads
ads
আর্কাইভ