• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

খাগডাছড়ি মাটিরাঙায় পৃথক অভিযানে ২২৮ পিস ভারতীয় শাড়ি উদ্ধারঃ দুইজন আটক, মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2022   Saturday

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ২২৮ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালের দিকে মাটিরাঙ্গার চেয়ারম্যানপাড়া ও ১০নম্বর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়।

এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক ও ভারতীয় শাড়ি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়ার বাসিন্দা মো. আব্দুল মান্নানের ছেলে মো. রুবেল ও ৩নং ওয়ার্ডের কাজীপাড়ার বাসিন্দা মো. আব্দুর রহিমের ছেলে মো. রাসেল। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় শাড়ী মাটিরাঙ্গার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে চট্টগ্রামে পাচারের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মাটিরাঙ্গা থানা পুলিশ। অভিযানকালে চেয়ারম্যান পাড়ায় একটি ঘরে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৬০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এসময় মো. রুবেল (২৯) নামে একজনকে আটক করা হয়।

অন্যদিকে সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গার ১০ নম্বর এলাকায় একটি মিনিট্রাকে অভিযান চালিয়ে ১৬৮ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

এ সময় ভারতীয় শাড়ি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক মো. রাসেল (২৭) কে আটক করা হয়। ভারতীয় শাড়ি পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ভারতীয় শাড়ির বাজারমূল্য ১২ লাখ ৯৬ হাজার টাকা বলে জানান তিনি।


---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

ads
ads
আর্কাইভ