• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লংগদুতে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ইউপিডিএফের এক কর্মী নিহতের দাবী

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2022   Wednesday

রাঙামাটির লংগদু উপজেলার ছোট কাট্টলীতে প্রতিপক্ষের গুলিতে শ্যামল চাকমা (৪৫) নামে  এক কর্মী নিহত হয়েছেন বলে দাবী করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। মঙ্গলবার  রাতে সাড়ে ৮ আটটার দিকে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ গোলাগুলির ঘটনার স্বীকার করলেও  নিহতের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

স্হানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লংগদু ইউনিয়নের দুর্গম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) ও প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের মধ্য গোলাগুলির ঘটনা ঘটে।  এ ঘটনায় শ্যামল চাকমা নামে ইউপিডিএফের এক কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল  বুধবার দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে  এলাকায় তল্লাশি চালালেও সন্ধ্যা  পর্যন্ত কোন মরদেহের সন্ধান পায়নি।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মুখপাত্র অংগ্য মারমা দাবী করে বলেন ছোট কাট্টলীতে ইউপিডিএফের কর্মীরা অবস্থানকালে ছোট কাট্টলীতে অবস্থানকালে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সশস্র একটি দল হামলা করে। এতে ইউপিডিএফের কর্মী শ্যামল চাকমা নিহত হন।  তিনি সন্তু লারমাকে ভ্রাতৃঘাটি সংঘাত পরিহারেরর আহ্বান জানিয়েছেন।


লংগদু ইউপির সদস্য সাধন কুমার চাকমা জানান, ছোট কাট্টলী মোন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। শুনেছি ইউপিডিএফ গ্রুপের একজন নিহত হয়েছে। তবে  নিহতের বিষয়িট সঠিক কিনা জানি না।  পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে  গেছে।


রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান, মঙ্গলবার  রাতে লংগদুতে ছোট কাট্টলী এলাকায় দুটি পাহাড়ি গ্রুপের মধ্যে উভয় পক্ষে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। দুপক্ষের গোলাগুলির ঘটনা শুনে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে একটি টিম গেছে। মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত হতাহতের বিষয়টি এখনো পর্যন্ত  নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।  তিনি আরো জানান,বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনায় হতাহতের সংখ্যা প্রচার চালালেও এখনো পর্যন্ত  নিহতের কোনো রকম সত্যতা মেলেনি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ