• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

শিবচতুর্দশী মেলা ঘিরে কাপ্তাই সীতাঘাটে পূর্ণার্থীদের ভীড়

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2023   Sunday

কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী শীলছড়ি সীতারঘাট মন্দিরে দু`দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রাচীনতম ধর্মীয় উৎসব শিবচতুর্দশী মেলা অনুষ্ঠিত রোববার শেষ হয়েছে।

সীতাঘাট মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে শিব পূজার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শেষ দিনে রোববার মূল অনুষ্ঠানকে ঘিরে দূর দূরান্ত থেকে পুর্নার্থীদের ঢল নামে। এসময় ভক্তরা শিব মন্দিরে শিবস্নান, কর্ণফুলী নদীতে স্নানের মাধ্যমে পাপমোচন, ঐতিহাসিক শিব মন্দির ও কালি মন্দির সহ বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন এবং পুজা অর্চনার মাধ্যমে মঙ্গল কামনা করেন।

এইদিন সকালে গঙ্গা আহবান, মাতৃঘট স্থাপন, বিশ্ব শান্তি গীতাযজ্ঞ এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গীতাযজ্ঞ পরিচালনা করেন সীতাঘাট সীতা মায়ের মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন দাশের সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশীষ দাশ ও অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ ।
মন্দিরে আগত শতবর্ষী ভক্ত প্রিয়াদাসী দাস সহ অনেকে জানান, আমরা পুর্বপুরুষের মঙ্গল কামনা, নিজের এবং পরিবারের মঙ্গল কামনা করতে আজকে এই পুর্ণ তীর্থ স্থান দর্শন করতে এসেছি। এখানে এসে খুব ভালো লাগছে।


মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন দাশ ও সাধারণ সম্পাদক আশীষ দাশ জানান, ঐতিহাসিক এই সীতা মায়ের মন্দিরে শিব চতুর্দশীব্রত উপলক্ষে আজকে হাজার হাজার ভক্তের আগমন ঘটেছে। এটা একটি ঐতিহাসিক তীর্থ স্থান।

 

সীতা মায়ের মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ বলেন, প্রাগতৈহাসিক যুগের অপুর্ব নির্দশন রয়েছে এই সীতাঘাট মন্দিরে। এখানে শিবচতুর্দশীব্রত উপলক্ষে হাজার হাজার ভক্তের আগমন ঘটেছে।  তিনি  এই স্থানকে ঐতিহাসিক তীর্থস্থান ঘোষণা করার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ