• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

সম্প্রীতির উন্নয়নের জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে;কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2022   Monday

ভারত প্রত্যাগত উপজাতীয় টাস্কফোর্স`র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার শান্তি প্রিয় ও উন্নয়নের সরকার।আওয়ামী লীগ মানুষকে মানুষ হিসেবে জানতে চাই।আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে বাংলাদেশের রূপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী নানা পরিকল্পনার সুফল এখন মানুষের দোরগোড়ায়। মানুষের গড় আয়ু, জীবনযাত্রার মানোন্নয়ন, বিভিন্ন কাজে ডিজিটালাইজেশন, সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের গুণে। বিগত ১৩ বছরে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

 
সোমবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড`র বাস্তবায়নে ২৯লাখ টাকায় নব-নির্মিত  ছোটবাড়ী পাড়া সার্বজনীন শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দি`র শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
ছোটবাড়ী পাড়া মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি দেবেন্দ্র লাল  ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও এডভোকেট আশুতোষ  চাকমা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম,বাংলাদেশ আওয়ামী লীগের জেলা সদর শাখার সভাপতি সনজীব ত্রিপুরা,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী,ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি`র ইনচার্জ শিমুল কুমার মহন্ত,ভাইবোনছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিমল ত্রিপুরা,মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মণি ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠানে স্বপন জ্যোতি ত্রিপুরা`র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এলাকার কার্বারী কিনারাম ত্রিপুরা।
 
প্রধান অতিথি বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরো বলেন,জীবন একদিকে খুবই মূল্যবান আবার একদিকে জীবন খুবই তুচ্ছ।তাই জীবনকে সবসময় মানুষে কল্যাণে, একে অপরের দায়িত্ববোধ থেকে পালন করা জরুরী।আমি মানুষকে ক্ষতি করবোনা,আমার দ্বারা যেন কারোর কোন ক্ষতি না হয়। বরং আমার দ্বারা কারোর উপকার হয়।এই রকম মনমানসিকতা নিয়ে জীবনকে উপভোগ করা উচিত।আমরা প্রত্যেককে পরের তরে।আমরা সকলেই মানুষ,তাই একে অপরের প্রতি সহানুভূতি,সংযত এবং সহযোগিতা করা উচিত।আমরা মানবতা নিয়ে,জ্ঞান নিয়ে চর্চা করলেই তবেই জীবন স্বার্থক হবে।
 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
 
 
 
 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ