• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে ১০০টি বিদ্যালয়ের ছাত্রীদের ডিগনিটি কিট বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2022   Wednesday

বুধবার রাঙামাটিতে ১০০টি বিদ্যালয়ের ছাত্রীদের ডিগনিটি কিট বিতরণ এবং নারীদের কারিগরী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।


মোনঘর আবাসিক শিশুসদন মিলনায়তনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি যৌথ প্রকল্প এসআইডি-সিএইচটি’র শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট-এর অধীনে  ডিগনিটি কিট বিতরণ এবং নারীদের কারিগরী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। মোনঘর শিশু সদন পরিচালনা পরিষদের সভাপতি শ্রদ্ধালংকার মহাথেরোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এসআইডি-সিএইচটি, ইউএনডিপি জেন্ডার ও কমিউনিটি কোহেসন কাস্টার প্রধান ঝুমা দেওয়ান, মোনঘর এর নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা, আশিকা ডেভেলপমেন্ট এসাসিয়েটস এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা ও মোনঘর ইনস্টিটিউট অব টেকনোলজির প্রিন্সিপাল প্রকৌশলী চিত্ত রঞ্জন চাকমা।

 

অনুষ্ঠানে ১০০টি বিদ্যালয়ের ছাত্রীদের ডিগনিটি কিট বিতরণ ও নারীদের কারিগরী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রথম ব্যাচের মোনঘর ইনিস্টিটিউট অব টেকনোলজিতে  প্রশিক্ষণ কোর্সে ড্রেস মেকিং এন্ড টেইলরিং, ফুড এন্ড বেভারেজ এবং গ্রাফিক্স ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং তিনটি ট্রেডে বিভিন্ন উপজেলা থেকে মোট ৭০ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন।


কিট বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, ছাত্রীরা যেন নিঃসংকোচে, নিরাপদে ও সুস্থভাবে নিয়মিত শিক্ষাগ্রহণ করতে পারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ দাতা সংস্থার সাহায্যপুষ্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি যৌথ প্রকল্প এসআইডি-সিএইচটি’র শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট-এর মাধ্যমে কাজ করে যাচ্ছে। ছাত্রীদেরকে মনোযোগ সহকারে অধ্যয়ন করে যোগ্য নাগরিক হিসাবে দেশ ও সমাজ উন্নয়নে অবদান রাখার আহবান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ