• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    
 
ads

কাপ্তাইয়ে স্বাধীনতা দিবসে গীতি আলেখ্য তুমি বাংলার ধ্রুব তারা পরিবেশনা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2022   Saturday

"তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর", "এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে", "স্বাধীনতা এমন একটি ফুল" প্রভৃতি কালজয়ী গানের মাধ্যমে কখনো সুরে, কখনো নৃত্যে আবার কখনো আবৃত্তির মাধ্যমে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা দেশের প্রতি তাঁদের আবেগ ভালোবাসা প্রকাশ করেছেন।

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার বিকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের মনোমুগ্ধকর গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

 

বাচিক শিল্পী রওশন শরীফ তানি ও নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও সদস্য জ্যাকলিন তনচংগ্যার সংগীত পরিচালনায় এবং সংগীতা দত্ত এনির নৃত্য পরিচালনায় শিল্পকলা একাডেমির এক ঝাঁক শিল্পী এই গীতি আলেখ্য "তুমি বাংলার ধ্রুব তারায়" অংশ নেয়। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমা, বিপুল বড়ুয়া, সদস্য আনিসুর রহমান। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এবং সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে এই অনুষ্ঠান উপভোগ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ