• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2022   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে (এনেক্স ভবন) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা: আশরাফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য নুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, জুড়াছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, রাঙামাটি পৌরসভা কাউন্সিলর জুবাইতুন নাহার, সিভিল সার্জন প্রতিনিধি ডা: বিনোদ শেখর চাকমা,  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অহিদুর রহমান, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: হাসান ইকবাল চৌধুরী, রাঙামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, রাঙামাটি সরকারি মহিলা কলেজের প্রভাষক সুন্দ্রসেন চাকমা, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজী শফিকুল ইসলাম, কৃষি প্রকৌশলী দেবাশীষ চাকমা, নির্বাহী প্রকৌশলী এলজিইডি মো: শফি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক প্রতিনিধি শান্তি বিজয় চাকমা, সহকারী লাইব্রেরিয়ান গণগ্রন্থাগার সুনিলময় চাকমা, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো; খোরশেদ আলম, তিন পার্বত্য জেলা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো: সাইফুর রহমান, বিতরণ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দীন, সোনালী ব্যাংক লিঃ এ জি এম সত্য প্রসাদ দেওয়ান, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রক মিজানুর রহমান শরীফ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, টিবিআই সুপারিন্টে›েন্ডন্ট মো: সাইফুল ইসলাম, তুলা উন্নয়ন কর্মকর্তা মো জাহিদ হাসান, বিটিসিএল উপমহাব্যবস্থাপক তৌহিদ উল্লাহ, জনশক্তি জরিপ কর্মকর্তা সুই হা মং মারমা, বাংলাদেশ বেতার উপকেন্দ্র প্রধান মো: শরীফুল ইসলাম, সহকারী বন সংরক ছালেহ মোহাম্মদ, জেলা সঞ্চয় সহকারী পরিচালক মুহাম্মদ জালাল উদ্দিন, ডাক বিভাগ সহকারী পরিচালক মোঃ মহিউদ্দিন, বি এফ আর আই বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ খালেদ রহমান নিয়ন, মহাব্যবস্থাপক বিসিক মো ইসমাইল হোসেন, পর্যটন হলিডে কমপ্লেক্স নির্বাহী কর্মকর্তা মো: সোয়েব, বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয় সহকারী পরিচালক কাজী মোদ্দাছেরুল হক,  পরিবার পরিকল্পনা ফ্যাসিলিটেটর মাহমুদুল হাসান, পিটি আই ইন্সট্রাক্টর আহসান উল্লাহ, ফায়ার সার্ভিস সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম,  যুব উন্নয়ন উপপরিচালক মোঃ শাহজাহান, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী অনুপম দে,  পোষ্টমাষ্টার মানিক চন্দ্র সিংহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিনিধি শিবনাথ কুমার সাহা, বিএডিসি মনিটরিং অফিসার নাঈম আহমেদ রিয়াদ, জেলা সমবায় পরিদর্শক তাপস দেওয়ান, সড়ক বিভাগ উপ বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান, সহকারী প্রকৌশলী তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরন অনুতোষ চাকমা, গণপূর্ত বিভাগ উপবিভাগীয় প্রকৌশলী জয় বড়–য়া, রাঙ্গামাটি প্রেস কাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, এসআইডি-ইউএনডিপির ঐশ^র্য চাকমা এবং ব্রাক জেলা সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান ।


সভাপতির বক্তব্যে  জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী বলেন, জেলা প্রশাসনের নির্দেশে ২০১৯ সাল থেকে বাজার ফান্ড এর জায়গার রেজিষ্ট্রেশন এবং বন্ধক প্রক্রিয়া বন্ধ থাকায় সুবিধাভোগীরা সরকারি ব্যাংক থেকে লোন সুবিধা নিতে পারছেনা। এতে জনগণ অর্থনৈতিকভাবে চরম ভোগান্তিতে পড়েছে। তিনি জনগণের ভোগান্তি লাঘব এবং জনস্বার্থ বিবেচনায় ২০১৯ সালের আগে যে নিয়ম এবং পদ্ধতিতে বাজারফান্ড এলাকার ভূমি রেজিষ্ট্রেশন এবং বন্ধকী কার্যক্রম চলতো সে নিয়ম অনুসরণ করে ভূমি রেজিষ্ট্রেশন এবং বন্ধকী কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি জেলা প্রশাসকের প্রতিনিধিকে অনুরোধ জানান।

 

তিনি আরো বলেন, সরকার একটি অভিন্ন নীতিমালার অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের জন্য শিক্ষক নিয়োগ করে থাকে। সামগ্রিক বিচারে পার্বত্য অঞ্চলের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় এ এলাকার জন্য নীতিমালাটি শিথিল করা প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধিত শিক্ষকদের অন্যত্র বদলীর ছাড়পত্র প্রদান না করার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ