• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটি রাজ বন বিহারে বুদ্ধ পূনির্মা উদযাপিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2022   Monday

মঙ্গলবার রাঙামাটি রাজবন বিহারে বিভিন্ন দানানুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বুদ্ধ পূর্নিমা উদযাপিত হয়েছে ।


রাজ বন বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় সভায় বনভান্তের অমৃতময় বাণীর উদ্ধৃতি দিয়ে বৌদ্ধ পুণ্যার্থীদের উদ্দেশ্য  ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারের  আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। অনুষ্ঠানে বক্তব্যে দেন পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। স্বাগত বক্তব্যে দেন রাঙাামাটি রাজ বন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অমীয় খীসা। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা ও বিহার পরিচালনা কমিটির সদস্যরাসহ অন্যান্য প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  কয়েক হাজার বৌদ্ধ নর-নারী অংশ নেন।


এর আগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন চত্বর থেকে  রাজ বন বিহার প্রাঙ্গণ পর্ষন্ত একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে  অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা । এছাড়া বিশে^ শান্তি ও মঙ্গল প্রার্থনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন করেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান ভিক্ষু ভদন্ত শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।  ধর্মীয় আলোচনা সভার শুরুর আগে বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তি দান, পঞ্চশীল প্রার্থনা, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  বিকালে হাজার বাতি প্রজ্জালন ও ফানুস বাতি উড়ানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


 

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ