• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

আর্ন্তজাতিক মাসিক স্বাস্থ্য দিবস ২০২২ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2022   Saturday

“২০৩০ সালের মধ্যে মাসিককে জীবনের একটি স্বাভাবিক বিষয়ে পরিনত করা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  আর্ন্তজাতিক মাসিক স্বাস্থ্য  দিবস পালন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে শনিবার (২৮ মে) সকালে খাগড়াছড়ির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা “তৃণমূল” এর উদ্যোগে দীঘিনালায়  উদাল বাগান উচ্চ বিদ্যালয় হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন সীমা দেওয়ান।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং দীঘিনালা ইউনিয়ন চেয়ারম্যান  প্রজ্ঞান জ্যোতি চাকমা  এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউপি মহিলা সদস্যা ও ইউনিয়ন জেন্ডার ফোকাল পার্সন নিহারিকা চাকমা। 

আলোচনা সভায় বক্তারা বলে বলেন আজ যে দিবসটি উদযাপিত হচ্ছে সেটা অবশ্যই খুবই গুরুত্ব পূর্ণ বিষয় । নরী ও পুরুষ উভয়ের এ বিষয়ে অবশ্যই ধারনা থাকা দরকার । এক সময় মাসিক নিয়ে পরিবারে খোলামেলাভাবে আলোচনা করার সুযোগ ছিলনা। সমাজে এ বিষয়ে অনেক কুসংস্কার ছিল এখনো আছে, তবে আগের তুলনাই অনেক কমেছে ।  এখন  মা বাবারা আগের তুলনায় এখন অনেক সচেতন হয়েছে ।  ঘরে এবং ঘরের বাইরে নারীরা যাতে  এবিষয়ে স্বাচ্ছধ্য বোধ করে সেজন্য  সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এখন এবিষয় নিয়ে কাজ করছে ।  যার পরিপ্রেক্ষিতে নারীরা এখন বিভিন্ন ধরনের  স্বাস্থ্য সেবা পাচ্ছে  এবং সেবা নিতে আগ্রহী হচ্ছে ।  

সভায়  সভাপতিত্ব করেন উদাল বাগান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দেবতরু চাকমা।


---হিলবিডি২৫/সম্পদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ