• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে করাতকল ও কাঠ পরিবহন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jun 2022   Monday

সোমবার রাঙামাটিতে করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমূখী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।


শহরের কাঠ ব্যবসায়ি সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। রাঙামাটি করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মমতাজ মিয়ার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর সভার সাবেক প্যানেল মেয়র জামাল উদ্দিন, করাত কল ও কাঠ পরিবহন সহসভাপতি সিজাজুল ইসলাম, সদস্য জসিম উদ্দিন প্রমুখ। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিন বিশ্বাস। সভায় করাতকল ও কাঠ পরিবহন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আলোচনা সভার শুরুতে সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে এপর্যন্ত মৃত্যুবরণ করা সকল  সদস্যদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।


বক্তারা সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে বলেন, নিজেদের শ্রম ও মেধা দিয়ে অত্র সমিতির জীবন-যাত্রার মান উন্নয়ন ও শ্রমকিদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং কর্মসংস্থান বৃদ্ধি করতে, পাশাপাশি শ্রমকিদের বিভিন্ন ন্যায্য দাবি এবং পারিশ্রমিক পেতে সমিতি নিরসল কাজ করে যাচ্ছে। সমিতি আগের তুলনায় অনেক সদস্য বেড়েছে ও শক্তিশালী হয়েছে। সমিতির নেতৃবৃন্দদের বক্তারা কোন রকম আর্থিক অনিয়মের সাথে না জড়ানোর পরামর্শ দেন এবং সমিতির উন্নয়নে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত সভায় সংগঠনের নেতাকর্মীরদলের স্বচ্ছতার বহিঃপ্রকাশে বার্ষিক আয়-ব্যায়ের হিসাব তুলে ধরা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ