• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে সজিব হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2022   Wednesday

কাপ্তাই ইউপি সদস্য ও রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত সজিবুর রহমান সজিবের পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হুমকীর প্রতিবাদে ও আসামীদের শাস্তির দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই নতুন বাজারস্থ কাপ্তাই-চট্টগ্রাম সড়কে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী। কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী সামসুল ইসলাম আজমীর এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আকতার আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রকৌশলী আবদুল লতিফ, সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী, সদস্য এরশাদুল কবির,  বদরুল আলম জিপু, নিহত ইউপি সদস্য  সজিবুর রহমানের বড় মেয়ে নুসরাত জাহান নিশাত, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি সালেহ আহমেদ, কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক একরাম হোসেন, জাতীয় শ্রমিক লীগ কাপ্তাই ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিন্টু দাশ, কাপ্তাই ইউনিয়ন যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, কাপ্তাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী ইলিয়াস, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।

সভায় বক্তারা বলেন, ইউপি সদস্য সজিবুর রহমানের হত্যাকারীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তার পরিবারের সদস্যদেরকে হুমকি দিচ্ছে। এ অবস্থায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার অঙ্গীকার ব্যক্ত করেন সভা থেকে। বক্তারা আরও বলেন,  সজিবুর রহমান হত্যাকারী মামলার ২নং আসামী ইমাম আলী কিভাবে ওয়ার্ডে  বিনা প্রতিদ্বন্ধিতায় ইউপি সদস্য নির্বাচীত হয়, নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রশ্ন।


নিহত সজিবুর রহমানের মেয়ে আবেগন পরিবেশে বলেন, এখনও কাপ্তাইয়ের অনেকে প্রকাশ্যে বাবার হত্যাকারীদের সাথে আঁতাত করছে। এটা একটি চরম দুঃখ ও লজ্জার বিষয়। আমি বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।


এর আগে একটি বিক্ষোভ মিছিল নতুন বাজার কাপ্তাই সড়ক হতে শুরু হয়ে নতুন বাজার প্রদক্ষিণ করে আবারও কাপ্তাই সড়কে এসে শেষ হয়।


বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ,  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নিহত সজিবুর রহমানের পরিবারের সদস্যরা  উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ২৬ অক্টোবর ২০২১ সালে রাত সাড়ে ১০ টায় কাপ্তাই নতুন বাজার কাপ্তাই সড়কে সন্ত্রাসী হামলায় নিহত হয় রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সজিবুর রহমান সজিব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ