• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মূল্য সংযোজন বিষয়ক প্রশিক্ষণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2022   Monday

সোমবার রাঙামাটিতে তিন দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মূল্য সংযোজন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ এর সভা কক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী। এএফএসপির জেলা কর্মকর্তা তুহিন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ঝর্না খীসা, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, এসআইডি-ইউএনডিপির জেলা ম্যানেজার ঐশ^র্য্য চাকমা এবং প্রশিক্ষক ফ্যাশন ডিজাইনার পার্থসেন গুপ্ত। এএফএসপির মাস্টার ট্রেইনার শ্যামল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা। তিন দিনব্যাপী প্রশিক্ষণে রাঙামাটির ১০উপজেলা থেকে ২৫ জন সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারী অংশ নিয়েছেন।


উদ্বোধনী বক্তব্যে পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারী বান্ধব সরকার এবং তিনি নারীদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। পরিষদ প্রত্যাশা করে নারীরা স্বাবলম্বী হলে পার্বত্য চট্টগ্রাম আরও সুন্দর এবং সমৃদ্ধ হবে। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য এই ধরনের প্রশিক্ষণের বিকল্প নেই।

তিনি আরো বলেন, পার্বত্য শান্তি চুক্তির ফলে স্থানীয় প্রতিষ্ঠানগুলি শক্তিশালী হয়েছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মতো প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মতো প্রতিষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে। পার্বত্য শান্তিচুক্তির ফলে পরিষদগুলি শক্তিশালী হওয়ায় ইউএনডিপির মতো সংস্থাগুলো পরিষদের সাথে সমন্বয় করে কাজ করার সুযোগ পাচ্ছে। ভালোভাবে প্রশিক্ষণ গ্রহণ এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টির মাধ্যমে পণ্যের গুণগত মান নিশ্চিত করার পদ্ধতি এ প্রশিক্ষণ থেকে আয়ত্ত¡ করতে পারলে পরিষদের চেষ্টা সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ