• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলোৎবের সমাপ্তি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2015   Saturday

অতীতের সকল গ্লানি ধুয়ে মুছে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে শনিবার রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলোৎবের আয়োজন করা হয়েছে। এ উৎসবের মাধ্যমে এবারের রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের জলোৎবের সমাপ্তি ঘটলো। 

 

শহরের আসামবস্তীস্থ নারিকেল বাগান এলাকায় মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসাস্)  জেলা শাখার উদ্যোগে জল খেলীর উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। মাসাস-এর  উপদেষ্টা চিংকিউ রোয়াজার সভাপতিত্বে সন্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মুছা মাতব্বর। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্টে কর্নেল মালিক সামস্ উদ্দিন মোঃ মঈন পিএসসি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা (রাজু), সুবীর কুমার চাকমা। স্বাগত বক্তব্য রাখনে, মাসাস্ এর রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মিন্টু মারমা।

 

উৎসবে প্রধান অতিথি শান্তির ঘন্টা বাজিয়ে ও পানি ছিটিয়ে দিয়ে জালোৎসবের উদ্বোধন করেন। এর পর মারমা সম্প্রদায়ের তরুন-তরুনীরা  একে অপরকে পানি ছিটিয়ে দিয়ে উৎসবেমেতে উঠেন। অনুষ্ঠানে মাসাসের শিল্পী গোষ্ঠীদের পরিচালনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে শত শত নারী-পুরুষ অংশ নেন। 

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা জাতিগত সকল ভেদাভেদ ভুলে নতুন বছরে একটি অসাম্প্রদায়িক দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। 

 

তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এই উৎসবে রঙ্গিণ করে তুলতে সকল মানুষের মিলন খুবই জরুরী ও প্রয়োজনীয়। তাই উৎসবের এ দিনে সকলকে সকল ভেদাভেদ ভুলে একে অন্যের হয়ে কাজ করতে হবে। সকলে যদি একে অন্যের হয়ে কাজ করতে পারে এ উৎসবের রঙ ছড়িয়ে পড়বে।

 

তিনি  আরও বলেন, বর্তমান সরকার সকল ধর্মকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করছে। দেশের মানুষ যাতে তার ধর্ম সঠিক ভাবে পালন করতে পারে তার জন্য প্রত্যেক জেলা উপজেলায় মন্দির, মসজিদ, গীর্জা ও বিহার সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে চলেছে। তিনি সরকারের এ কর্মকান্ডে জনগনকে আরও বেশী করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ