• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

ড.শহীদ তালুকদারকে দুদকের মামলায় অব্যাহতির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2022   Sunday

পাহাড়ের মানবিক ও জননন্দিত চিকিৎসক শহীদ তালুকদারকে দুদকের দায়ের করা মামলা থেকে অব্যাহতির দাবীতে রোববার মানববন্ধন ও আইনমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে খাগড়াছড়ি নাগরিক সমাজ।

খাগড়াছড়ি শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন। নাগরিক সমাজের আহবায়ক তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সনাকের সভাপতি প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান, প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, এডভোকেট প্রতিম রায় পাম্পু, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, প্রকৌশলী নির্মল দাশ, নারী অধিকার নেত্রী সেফালিকা ত্রিপুরা, সাংবাদিক চিংমেপ্রু মারমা, নাগরিক সমাজের সদস্য সচিব আবু দাউদ প্রমূখ।

মানববন্ধনের বক্তব্য বক্তারা বলেন, ডা. শহীদ তালুকদার একজন সাদামনের মানুষ। পাহাড়ের মানবিক  ও জননন্দিত চিকিৎসক। একজন জনদরদি অসাম্প্রদায়িক চিকিৎসক। কঠিন সময়ে রাঙামাটি মেডিকেল কলেজের প্রকল্প পরিচালকের দায়িত্ব নিয়ে সরকারের গুরু দায়িত্ব পালন করছেন।

অবিলম্বে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করে তাঁকে মামলা থেকে অব্যাহতি দাবী জানান বক্তারা। অন্যথায় পাহাড়ের সাধারণ মানুষ রাস্তায় নেমে আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে জেলার বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ১ হাজার লোকের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জেলাা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবরে প্রদান করা হয়।

উল্লেখ্য, ডা. শহীদ তালুকদার বর্তমানে রাঙামাটি মেডিকেল কলেজের প্রকল্প পরিচালকের দায়িত্বে রয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ