• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাবিপ্রবির জিএসটি গুভছভুক্তি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2022   Saturday

শনিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) তত্ত্বাবধানে  জিএসটি গুভছভুক্তিএ  ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা  নেওয়া হয়।       

 

শহরের রাঙামাটি সরকারি কলেজ, রাঙামাটি সরকারি মহিলা কলেজ, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ক ইউনিটের ভর্তি পরীায় সর্বমোট ৫ হাজার ২৬৯ জন পরীক্ষার্থী র মধ্যে ৪ হাজার ৯০০ জন উপস্থিত ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জুয়েল সিকদার এবং রাবিপ্রবি’র জিএসটি ফোকাল পয়েন্ট ড. নিখিল চাকমা উপস্থিত ছিলেন।  


এদিকে, ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের স্বাগত জানাতে শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা কর্মীরা পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও মাস্ক, সুপেয় পানি এবং বিভিন্ন তথ্য দিয়ে হেল্প ডেস্কের মাধ্যমে সহযোগিতা করে।

 

এ  ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,উপকেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক,স্বেচ্ছাসেবক, মিডিয়া কর্মী এবং পরীক্ষা সংশ্লিষ্ট কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

 

উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত ২০২২ এর ইউনিট এ (বিজ্ঞান) এর ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯ টি বিশ্ববিদ্যালয়ে (কেন্দ্রে) একযোগে অনুষ্ঠিত হয়েছে । আগামী ১৩ আগস্ট ২০২২  বি ইউনিট এবং ২০ আগস্ট ২০২২  সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ