• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

“ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষন ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভুমিকা” শীর্ষক আলোচনায়
নানানভাবে হয়রানির শিকার হচ্ছে পাহাড়ী নারীরা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Aug 2022   Wednesday

রাঙামাটিতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পাহাড়ী নারীরা নানানভাবে শারিরীক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন। তারা বলেন,অনেক ক্ষেত্রে রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত না হওয়ার কারণে পাহাড়ে অস্থিরতা বাড়ছে। পার্বত্য চুক্তি বাস্তবায়িত হলে নারীর অধিকার প্রতিষ্ঠা হতো।

 

বক্তারা আদিবাসী শব্দ ব্যবহার না করতে তথ্য মন্ত্রনালয়ের নির্দেশরার প্রতি তীব্র নিন্দা জানিয়ে জারিকৃত পরিপত্র প্রত্যাহারের দাবি জানান।


বুধবার রাঙামাটিতে “ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষন ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভুমিকা” শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব অভিযোগ করেন।


জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল ইউমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি জেলা কমিটির সভাপতি রিতা চাকমার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন প্রধান কবি ও শিক্ষাবিদ শিশির চাকমা। এতে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন, নারী অধিকার কর্মী নুকু চাকমা, আইনজীবি ভবতোষ দেওয়ান, পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক জগদীশ চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির নেতা সাগর ত্রিপুরা নান্টু প্রমুখ। এসময় পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল ইউমেন্স ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তার আরোা বলেন, ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকায় আদিবাসীদের বাস্তবতায় এই প্রতিপাদ্য খুবই তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার ৫০ বছর পার হলেও দেশের ৩০ লক্ষাধিক আদিবাসী জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। আদিবাসীদের উপর সাম্প্রদায়কি হুমকি, ভূমি জবরদখল উচ্ছেদ, নারী ধর্ষণ, হত্যা, অপহরণসহ আদিবাসী নারীর উপর সহিংসতার মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সরকার বার বার সমতলের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি।


পার্বত্য চুক্তি স্বাক্ষরের ২৫ বছর হতে চললেও সরকার চুক্তির মৌলিক বিষয়গুলো অবাস্তবায়িত অবস্থায় রয়ে গেছে উল্লেখ করে বক্তারা অবিলম্বে পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবী জানান। অন্যথায় পার্বত্য পরিস্থিতি কঠিন অবস্থার দিকে চলে যেতে পারে বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ