• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ির বিদায়ী পুলিশ সুপার মোঃ আবদুল আজিজকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Aug 2022   Thursday

খাগড়াছড়ি পার্বত্য জেলা`র পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজকে  বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছেন খাগড়াছড়ি প্রেসক্লাব।বৃহস্পতিবার(১১আগস্ট)সকালে প্রেসক্লাবের হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
 
অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী  পুলিশ সুপার মোঃ আবদুল আজিজ।
 
 
প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার মোঃ আবদুল আজিজ বলেন, সাংবাদিক এবং পুলিশ এদেশের জনস্বার্থে অঙ্গাঙ্গীভাবে জড়িত। পুলিশ যদি সাংবাদিকদের এড়িয়ে চলে,তাহলে তারা নিজেরাই নিজেদের কাজে সফলতা অর্জন করতে পারবে না। পুলিশ এবং সাংবাদিক দেশের জন্য কাজ করে থাকে। সাংবাদিক এবং পুলিশের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। 
তিনি আরো বলেন আমি খাগড়াছড়িতে আনন্দের সহিত চাকরি করেছি। জেলা আইন শৃংখলা রক্ষা করার জন্য আপ্রান চেষ্টা করেছি।  এ কাজে আমাকে সাংবাদিকরা যথেষ্ট সহযোগীতা করেছেন।
 
এ সময় অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন, খাগড়াছড়ি জেলার সিনিয়র সাংবাদিক  তরুণ কুমার ভট্টাচার্য্য, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী , সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান,  প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, এড জসিম উদ্দিন একুশে টিভি`র জেলা প্রতিনিধি চিংমেপ্রু মারমা,মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি কানন কুমার আচার্য্য।
পরে প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্রেট ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে  ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
 
----হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ