• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2022   Wednesday

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশজুড়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ ও তার সংযোগী অঙ্গসংগঠন। ।

 

শহরের বনরুপা চৌমহনীতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চিংকিউ রোয়াজা। বক্তব্যে দেন জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রফিক তালুকদার, আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো: হানিফ, সদস্য ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, শ্রমকিলীগের সাধারণ সম্পাদক শামছুল আলম, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী প্রমুখ। এসময় জেলা, সদর, শহর, ওয়ার্র্ড আওয়ামীলীগ’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাঠালতলী হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা চৌমহনীতে গিয়ে শেষ হয়।


বক্তারা বলেন, জোট সরকারের আমলে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য একযোগে সিরিজ বোমা হামলা ঘটানো হয়। তৎকালীন সময়ে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। যা পরবর্তী সময়ে বর্তমান সরকার কঠোরভাবে দমন করে। একই সঙ্গে দেশবিরোধী অপপ্রচার-গুজবের মাধ্যমে বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির সকল উস্কানির প্রতিবাদ জানানো হয়।

 

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলা হয়। এর পর থেকে দিনটিকে সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ