• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

প্রাণ রক্ষা ও ভুমি উদ্ধারের সহযোগীতা চেয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2022   Saturday

 

 

 

প্রাণ রক্ষা ও ভুমি উদ্ধারের জন্য সুশীল সমাজ ও  প্রশাসন  কাছে সহযোগীতা চেয়েছেন পানছড়ি বাজারের বাসিন্দা মোঃ আবদুল করিম।

 

শনিবার সকালে (২৭ আগস্ট) খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সস্মেলনের মাধ্যমে এ সহযোগীতা কামনা করেন।

 

তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন পানছড়ি বাজারের উত্তম কুমার দেব ও বিজয় কুমার দেব দুই ভাই তার নামে কুৎসা রটিয়ে বিগত ২০ আগস্ট মানববন্ধন করেছেন। অথচ তিনি ও তার ভাইয়ের ভয়ে পালিয়ে পানছড়ি ছেড়ে খাগড়াছড়িতে এসে মানবেতর জীবন যাবন করতেছেন। তিনি লিখিত বক্তব্যে আরো জানান তার নিজ নামীয় জায়গা সন্ত্রাসী কায়দায়  দখল করেছে উত্তম ও বিজয় দুই ভাই। সেই জায়গা নিয়ে মামলা করলে সুপ্রীম কোট তারপক্ষে রায় দেন এবং কোট দখলসত্ব বুঝিয়ে দেয়ার জন্য বিবাদীকে আদেশ দিলেও তা অমাণ্য করে উল্টো তার পরিবারকে হত্যা হুমকি দিচ্ছে বলে জানান।

 

তিনি আরো বলেন বিজয় কুমার দেব ও উত্তম কুমার দেব তাদের দুই ভাই ও তাদের লেলিয়ে দেয় সন্ত্রাসীদের ভয়ে তার ছেলে আবুল কালাম আজাদ ও তার স্ত্রী নুরুন নেছা বেগম ঘর থেকে বের হন না। এ অবস্থায় তিনি ও তার পরিবার জীবননাশের শংকায় দিনাদিপাত করছেন।  তিনি সংবাদ সম্মেলন মাধ্যমে প্রাণ রক্ষা ও ভুমি উদ্ধারের জন্য সুশীল সমাজ ও  প্রশাসন  কাছে সহযোগীতা চাচ্ছেন।
সংবাদ সম্মেলনে তার স্ত্রী নুরুন নেছা বেগম ও তার ছোট ছেলে আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে অভিযুক্ত পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব বলেন তিনি (মোঃ আবদুল করিম) যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।  তিনি আরো বলেন যে জায়গায় নিয়ে তিনির(আবদুল করিম)  অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন সেখানে তার ও তার ভাই( উত্তম কুমার দেব) এর  নামে কোন পল্ট  বা জায়গা নেই।

---হিলবিডি২৪/সম্পদনা/এ.ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ