• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে নানান কর্মসূচির মধ্য দিয়ে এম এন লারমার মৃত্যু বার্ষিকী পালিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2022   Thursday

রাঙামাটিতে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার(এম এন লারমা) বৃহস্পতিবার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।


জেলা শিল্পকলা একাডেমী মিলনায়নে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান আলোচক ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি গৌতম কুমার চাকমা। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি ডা. গঙ্গামানিক চাকমার সভাপতিত্বে  বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এম এনলারমার মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি অ্যাড. ভবতোষ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙামাটি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আশিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি সহ সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা নান্টু, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যা। শোক প্রস্তাব পাঠ করেন  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার সাধারন সম্পাদক নগেন্দ্র চাকমা।


এর আগে একটি শোক র‌্যালী জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু হয়ে বনরুপা পর্ষন্ত গিয়ে পুনরায় শিল্পকলা একাডেমী মিলনায়ন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদীতে এমএন লারমার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিকালে প্রদীপ প্রজ্বালন ও ফানুস বাতি উড়ানো হয়। এদিকে, জেলা বাঘাইছড়ি উপজেলার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে সারোয়াতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিজক স্থানে শোক সভা ও  এমএন লারমা প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার ডাঃ সুমতি বিকাশ চাকমা। সংগঠনের উপজেলা শাখার আহŸায়ক  প্রভাত কুমার চাকমার সভাপতিত্বে বক্তব্যে রাখেন সংগঠনের উপজেলা শাখার  সদস্য সচিব নয়ন জ্যোতি চাকমা, ত্রিদিব চাকমা(দীপ বাবু),পাহাড়ী ছাত্র পরিষদের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক উদ্দীপন চাকমা, অমূল্য রতন চাকম, সান্তনা চাকমা লক্ষী মালা চাকমা, ও ধন বিকাশ চাকমা।  


শোক সভায় বক্তারা বক্তারা বলেন,বিশ্বের নিপীড়িত মানুষের নেতা ছিলেন এমএন লারমা। অধিকার হারা মানুষের জন্য অধিকারের জন্য সব সময় তিনি সোচ্ছার ছিলেন। পার্বত্য চট্টগ্রামের অধিকার হারা জুম্ম জনগনের আতœনিয়ন্ত্রনাধিকার নিয়ে স্বপ্ন দেখেছিলেন। তারই স্বপ্নের অংশ হিসেবে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হলেও দীর্ঘ ২৫ বছরেও চুক্তির যথাযথ বাস্তবায়িত হয়নি। যদি পার্বত্য চুক্তির পূর্নাঙ্গভাবে বাস্তবায়িত তাহলে হলে এমএন লারমা স্বপ্ন পুরণ হবে। বক্তারা তাই তাঁর রেখে যাওয়া আদর্শকে বুকে ধারন করে পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামে সামিল হওয়ার আহŸান জানান।


উল্লেখ্য, ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ি জেলার পানছড়ির গভীর জঙ্গলের এক গোপন আস্তানায় জনসংহতি সমিতির বিভেদপন্থী গ্রæপের সশস্ত্র হামলায় এমএন লারমা তার ৮জন সহযোদ্ধাসহ নির্মমভাবে  নিহত হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ