• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলের মৃত্যু,গুরুত্বর আহত ১

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2023   Sunday

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাদশা মাঝির টিলা নামক স্থানে বিস্ফোররে ঘটনায় রোববার সন্ধ্যার দিকে বাবা-ছেলের  মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাবার নাম ইসলাম মিয়া(৪৫) ও ছেলে রিফাত (০৭)। ঘটনায় নিহত ইসলাম মিয়ার স্ত্রী  সখিনা বেগম(৩৫) গুরুত্বর আহত হয়েছেন।


জানা যায়,কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের হ্রদ সংলগ্ন এলকার বাদশা মাঝির টিলা নামক স্থানে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল গিয়ে দেখতে বাবা-ছেলেসহ তিন জন আহত অবস্থা মাটিতে পড়ে রয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  এতে কর্তব্যরত চিকিৎসক  ইসলাম মিয়া ও  রিফাতকে মৃত ঘোষনা করেন। অপর আহত সখিনা বেগম কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত স্থানটি ঘিরে রেখেছে। বিস্ফোরণে কারণ জানতে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ বিস্ফোরক টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে। নিহত ইসলাম মিয়া পেশায় একজন নৌকা মাঝি।


কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, এই বিস্ফোরণের ঘটনায় দুইজন বাবা ও ছেলেকে হাসাপাতালে আনার পূর্বের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ গৃহবধুর অবস্থা আশঙ্কা জনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।


৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন বাদশা মাঝির টিলায় আকর্ষিক বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে দুইজন সদস্য নিহত হয়েছে এবং বাড়ির গৃহবধু একজন সদস্য গুরুতর আহত হয়েছে। তবে বিস্ফোরণটি কোথা থেকে হয়েছে সেটি এখনো নিশ্চিত করা যায়নি।

কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন জানান, ঠিক কেন বা কিসের মাধ্যম থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সেনাবাহিনীর  একটি বিস্ফোরক বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নীরিক্ষা করে বিস্তারিত বলা যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ