• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

শিক্ষার্থীদের আদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হতে হবে-রাঙামাটি রিজিয়ন কমান্ডার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2023   Sunday

রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন এনডিসি,পিএসসি শিক্ষার্থীদের আদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হয়ে গড়ে ওঠার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বলে গুরুত্বারোপ করেছেন। তিনি নির্বাচিত প্রিফেক্টদের অভিনন্দন জানিয়ে নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনপূর্বক শিক্ষার্থীদের মধ্যে নিজেদের আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার তাগিদ দেন।

 

রোববার শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ববোধ সৃষ্টিতে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের নব নির্বাচিত প্রিফেক্ট, ডেপুটি প্রিফেক্ট, হাউজ প্রিফেক্ট ও ক্লাব প্রিফেক্টদের মাঝে উত্তরীয়, র‌্যাংক ব্যাজ প্রদান ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।


লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ হিল রুমে আয়োজিত অনুষ্ঠানে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মীর সোহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জোন-এর জোন কমান্ডার লে: কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, পিএসসি, জোন উপ-অধিনায়ক মেজর রায়হান, ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর মো: শফিকুল ইসলাম, পিএসসি, ক্যাপ্টেন পারভেজ হোসেন, ভারপ্রাপ্ত ওসি, এসএসডি ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠানে বাংলাদেশের ক্যাডেট কলেজ ও সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসমূহের আদলে এ প্রতিষ্ঠানে সেরা শিক্ষার্থীদের মধ্য থেকে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির ২৯ জন শিক্ষার্থীর মাঝে উত্তরীয়, র‌্যাংক ব্যাজ প্রদান ও শপথ গ্রহণ করানো হয়। অনুষ্ঠানে নির্বাচিত প্রিফেক্টদের পরিচিতিমূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং অতিথিবৃন্দ নব-নির্বাচিত প্রিফেক্টদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের আদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হয়ে গড়ে ওঠার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি নির্বাচিত প্রিফেক্টদের অভিনন্দন জানিয়ে নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনপূর্বক শিক্ষার্থীদের মধ্যে নিজেদের আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার তাগিদ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ