• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

ডিজিটাল নথির যুগে প্রবেশ করল রাবিপ্রবি

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2023   Sunday

ডিজিাটল যুগে প্রবেশ করলো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রাবিপ্রবি)। রোববার দেশের ১০ টি বিশ্ববিদ্যালয়ের ডি নথি কার্যক্রমের  উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের  শিক্ষা মন্ত্রী ডা: দিপু মনি, এমপি।

 

প্রসঙ্গত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে একটি আধুনিক ও সেবামূলক দক্ষ প্রশাসন গড়ে তুলতে দাপ্তরিক নথি ব্যবস্থাপনা ও রেকর্ড সংরক্ষণে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে ডি-নথি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ২য় পর্যায়ে ডি-নথি (ডিজিটাল নথি) ব্যবস্থাপনার  যুগে প্রবেশ করলো রাবিপ্রবি।ইউজিসি অডিটোরিয়ামে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়  মঞ্জুরী কমিশনের আয়োজনে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে  উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথি  ছিলেন  শিক্ষা মন্ত্রণালয়ের  শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি।  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের  চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহের সভাপতিত্বে আলোচক ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. নূরুল আলম।  ।  স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের  সচিব জনাব  ফেরদৌস জামান।

 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভবনে রাবিপ্রবির  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার  শিক্ষা মন্ত্রী বরাবর ধন্যবাদ জ্ঞাপন পত্র জারীর মাধ্যমে ডি-নথি কার্যক্রমের সূচনা করেন।  এসময় ভাইস চ্যান্সেলর সাথে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, প্রক্টর ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক  জুয়েল সিকদার, পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার)   নৃপেন চাকমা এবং রাবিপ্রবি সহকারী কম্পিউটার প্রোগ্রামার ও  ডি-নথি দপ্তরের এডমিন এবং টিওটি প্রশিক্ষক  এ এম শাহেদ আনোয়ার এবং  সেতু চাকমা, সহকারী রেজিস্ট্রার (এস্টেট) ও এপিএ ফোকাল পয়েন্ট উপস্থিত ছিলেন।

এছাড়া রাবিপ্রবিসহ দেশের ৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইন জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ডি-নথি কার্যক্রম উদ্বোধনে নিজ নিজ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হন।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে ডি-নথি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে অনলাইন জুম প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার পরিচালক মো. নূরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

ডি-নথি যুগে প্রবেশ করা ১০ টি বিশ্ববিদ্যালয় হচ্ছে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়,  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস।

--প্রেস বিজ্ঞপ্তি। 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ