• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ভারী বর্ষণে বিলাইছড়িতে কয়েকটি জায়গায় পাহাড় ধস

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2023   Sunday

টানা ভারী বর্ষণে বিলাইছড়ি উপজেলার কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বৃষ্টি চলমান থাকলে আরও বড় ধরনের পাহাড় ধসসহ পাহাড়ী ঢলের ফলে জানমালের ক্ষতির আশংকা রয়েছে।

 
বিলাইছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও  ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নারী সদস্য রাণী বালা তঞ্চঙ্গ্যা জানান. শনিবার (৫ আগষ্ট) রাতে বিলাইছড়ি সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দূর্গম শালবাগান পাড়ায় পাহাড় ধসে নিরান চাকমার (বাত্তেধন) বাড়ি মাটি চাপা পরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় । এতে তারা প্রাণে বাঁচলেও বাড়িতে থাকা কোন জিনিস রক্ষা করতে পারেনি। এবং একি বাড়িতে তারা দোকানও দিত বলে জানান।
 
এদিকে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের সামনে একটি কৃঞ্চচূড়া গাছ শেকড়সহ উপড়ে  বিদ্যুৎ এর সংযোগ খুঁটির উপর এবং  নবমির্মিত নার্সদের আবাসিক ভবনের উপর পড়লে ভবনের কোণার কিছু অংশ ফাটল ধরে। তবে কোন  ক্ষয়-ক্ষতি হয়নি। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাতে ছোট ছোট পাহাড় ধস ও পাহাড়ী ঢলের প্রভাবে বর্ষার সীজনের কিছু ধান্য জমির ক্ষতির খবর পাওয়া গেছে। 
 
ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা জানান, আমার ইউনিয়নে এখনো বড় ধরনের কোন ঘটনার খবর পাইনি। তবে বৃষ্টি চলমান থাকলে অতীতের মতো পাহাড়ী ঢলে ফারুয়া বাজারসহ নিম্নানচল এলাকাগুলো প্লাবিত হয়ে জানমালের ক্ষতির আশংকা রয়েছে।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন জানান, উপজেলার কয়েকটি ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ছাড়া তেমন কোন ধরনের বড় ঘটনা এখনো ঘটেনে। ঝঁকি পূর্ন এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। তিনি আরও জানান, বিলাইছড়ি সদরে উপজেলা পরিষদ মিলনায়তন, শিল্পকলা একাডেমী, পুরাতন কৃষি অফিস ও বিলাইছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেংড়াছড়ি  ইউনিয়নে কেংড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফারুয়া ইউনিয়নে সকল সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে।
 
 উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, শালবাগান পাড়ায় পাহাড় ধসে বাড়ির ক্ষতি  ও পুরাতন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছ উপড়ে পড়ার ঘটনা ব্যাতীত তেমন বড় কোন ঘটনার খবর এখনো আসেনি। চিহ্নিত ঝঁকিপূর্ণ এলাকার লোকজনকে  আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। এবং সকলকে নিরাপদ স্থানে ছড়ে যেতে মাইকিং করা হচ্ছে।
 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ