• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু মিছিল থামছে না, ৪ শিশুসহ ৫ জনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2023   Thursday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় একের পর এক শিশু পানিতে ডুবে মারা যাওয়ার মৃত্যুর মিছিল থামছে না। একই দিনে তিন শিশুর মৃত্যু ও তিন দিন আগে পানিতে ডুবে নিখোজ হওয়া অপর এক শিশু লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সাজেকের দিপুপাড়ায় কাচালং নদীর পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উপজেলায় ৪শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করা হল। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


পুলিশ ও স্থানীয় জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার মাচালং এর দীপু পাড়ার কাচালং নদীর পাড় থেকে থ্রেবা ত্রিপুরা(৩৫) নামের একজনের মরদেহটি কাঁদা মাখা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। তার বাড়ী সাজেক ইউনিয়নের মাচালং এলাকায়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।


সাজেক থানার ওসি নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান এক যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


অপরদিকে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় বৃহস্পতিবার বিকালের দিকে প্লাবিত বন্যার পানিতে ডুবে রাহুর বড়ুয়া(১০) নামে তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। রাহুল বাড়ীর পাশে নদীর ঘাটে গোসল করতে নেমে পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা খোজাখুজির এক পর্যাযে তাকে উদ্ধার করে। পরে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত রাহুল অরুন বড়ুয়া ছেলে।

 

একই দিনে সন্ধ্যার দিকে খেদারমারা ইউনিয়নের দক্ষিণ খিলারচর এলাকায় পিতার নাম চিকন্যা চাকমা কন্যা প্রথম শ্রেনীর শিক্ষার্থী জুনি চাকমা(৭) পানিতে ডুবে মারা যায়। সে বাড়ীর আশপাশে বন্যার পানিতে হঠাৎ করে পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

 

একই দিনে সাজেক ইউনিয়নে ভাইবোন ছড়া এলাকায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে গিয়ে মেনকা চাকমা(৭) নামের এক শিশু মৃত্যু হয়েছে।

 

অপরদিকে মঙ্গলবার বন্যার পানিতে ভেসে যাওয়া উপজেলার হাজি পাড়ার মোঃ মহসিনের ছেলে মোঃ জুয়েল(৮) নিখোজ হয়। তিন দিন পর বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলার বটতলী কাদের মেম্বার পাড়া এলাকায় মরদেহ পানিতে ভেসে উঠে। পরে স্থানীয় লাশ উদ্ধার করে।


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, এক ব্যক্তির মরদেহ উদ্ধারসহ বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। চার শিশুর মৃত্যু খুবই মর্মান্তিক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ