• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি শহরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযানে আটক ৩৭, মুচলেখায় মুক্তি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2023   Monday

রাঙামাটি শহরে বখে যাওয়া বখাতে কিশোর ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযানে ৩৭ জন কিশোরকে আটক করা হয়েছে। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে আটকৃতদের অভিভাবকদের থানায় ডেকে এনে পরবর্তীতে এরকম কাজে জগাবে না বলে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রোববার রাত ৮টা থেকে ১০টা পর্ষন্ত শহরের ৬টি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

 

রাঙামাটি কাতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন কজানান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদের নির্দেশনায় বখে যাওয়া উঠতি বয়সি কিশোর ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালনোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার রাত ৮টা থেকে রাত ১০ টা পর্ষন্ত শহরের কাঠাঁলতলি, বনরুপা ফরেষ্ট রোড, ট্রাইবেল আদাম, কালিন্দিপুর, স্টেডিয়াম এলাকা ও কলেজ গেইট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে উঠতি বয়সি ৩৭ জন কিশোরকে আটক করা হয়। আটকৃতকৃতদের বিরুদ্ধে মোবাইল ক্যাসিনো, জুয়ার আড্ডা, মাদকের আড্ডাসহ কিশোর গ্যাং কার্যক্রম পরিচালনার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটককৃতরা অধিকাংশই শিক্ষার্থী ও ভালো পরিবারের সন্তান। তাই তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের পিতা-মাতা বা অভিভাবকদের থানায় ডেকে নিয়ে পরবর্তীতে এসব কার্যক্রমে জড়াবে না মর্মে মুচলেখা নিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।


তিনি আরো জানান, রাতের বেলা ঘরে বাইরে আড্ডা দেওয়া, মোবাইলে গেইমস খেলা, মাদক সেবন ছাড়াও অন্যান্য অপরাধের সাথে জড়াতে না পারে, বিশেষ করে কিশোর গ্যাং সৃষ্টি করতে না পারে এ প্রতিরোধ মূলক ব্যবস্থার জন্য এ অভিযান। তিনি এখন থেকে রাত আটটার পর থেকে রাঙামাটি শহরের কোথাও উঠতি বয়সি ছেলে-মেয়েদের অহেতুক আড্ডায় দেখলে আটক ও এ ধরনের দৃশ্য দেখলে পুলিশকে খবর দেওয়ার জন্য জনসাধারণকে আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ