• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লংগদুতে ধর্ষনে দন্ডপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমকে বহিস্কার না করলে বিদ্যালয় বয়কট

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2023   Thursday

ছাত্রী ধর্ষনে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ও করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমকে প্রধান শিক্ষকের পদ থেকে বহিস্কার ও যাবজ্জীবন সাজা বহালের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটির লংগদুতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

 

উপজেলা সদরের বাত্যা পাড়া সড়কে করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের শিক্ষাথী ও এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন লংগদু সদর ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, অভিভাবক এরিক চাকমা, সাবেক ছাত্র কল্যাণমিত্র চাকমা, বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র লিটু চাকমা। মানবন্ধনে ছয় শতাধিক বিদ্যালয়ের শিক্ষাথী, অভিভাবক ও এলাকাবাসীরা অংশ নেন।


সমাবেশে বক্তারা ধর্ষক আব্দুর রহিমকে প্রধান শিক্ষক পদ থেকে স্হায়ী বহিস্কার ও আদালতে রায়ের যাবজ্জীবন কারাদন্ড বহাল রাখার দাবী জানান। এসময় সমাবেশ থেকে শিক্ষাথীরা আব্দুল রহিমকে বিদ্যালয় থেকে স্হায়ীভাবে বহিস্কার না করা পর্ষন্ত রোববার থেকে অনির্ষ্টকালের জন্য বিদ্যালয় বয়কটের ঘোষনা দেয়।


উল্লেখ্য, ২০২০ সালে বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষনের মামলার দায়ে পুলিশ আব্দুর রহিমকে গ্রেফতার করে। দীর্ঘ দুবছর পর রাঙামাটির আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও দশ লক্ষ টাকা জরিমানা করে। চলতি বছরের গেল ২১ জুন ভুয়া কাবিননামা ও এক একর জমি তিন লক্ষ টাকা দলিলনামা দাখিল করে হাইকোর্ট থেকে তিন মাসের জন্য অন্তর্বতীকালীন জামিন নেন আব্দুর রহিম। জামিন পাওয়ার পর তিনি ফের বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ